বীতরাগ

বীতরাগ বিণ. অনাসক্ত; বিমুখ; বিরক্ত।

বীতনিদ্র

বীতনিদ্র বিণ. নিদ্রাহীন (‘রয়েছি বীতনিদ্র চোখে’: নী. চ.)।

বীত

বীত [ bīta ] বিণ. অতীত, বিগত, চলে গেছে বা দূর হয়েছে এমন, অপগত (বীতশোক, বীতরাগ, বীতকাম)। [সং. বি + √ ই + ত]। বীতকাম বিণ. কামনাবর্জিত। বীতনিদ্র বিণ. নিদ্রাহীন (‘রয়েছি বীতনিদ্র চোখে’: নী. চ.)। বীতভয় বিণ. ভয়মুক্ত। বীতরাগ বিণ. অনাসক্ত; বিমুখ; বিরক্ত। বীতশোক বিণ. শোকমুক্ত। বীতশ্রদ্ধা বিণ. শ্রদ্ধা বা আস্হা হারিয়েছে এমন; বিরক্ত। বীতস্পৃহ বিণ. স্পৃহাহীন; বিরক্ত।

বীণা

বীণা [ bīṇā ] বি. সপ্ততারযুক্ত বাদ্যযন্ত্রবিশেষ। [সং. √ বী + ন + আ]। বীণানিন্দিত বিণ. বীণার ধ্বনির থেকেও মধুর। বীণাপাণি বি. সরস্বতীদেবী।

বীজিত

বীজিত [ bījita ] বিণ. বাতাস দেওয়া হয়েছে বা হচ্ছে এমন। [সং. √ বীজ্ + ত]।