বুজরুকি

বুজরুকি বি. পাণ্ডিত্যের বা অলৌকিক শক্তির ভান; প্রতারণা।

বুজরুক

বুজরুক [ buja-ruka ] বিণ. 1 পাণ্ডিত্যের বা অলৌকিক শক্তির ভানকারী; 2 প্রতারক (বুজরুকের পাল্লায় পড়া)। [ফা. বুজুর্গ]। বুজরুকি বি. পাণ্ডিত্যের বা অলৌকিক শক্তির ভান; প্রতারণা।

বুজদিল

বুজদিল [ buja-dila ] বিণ. কাপুরুষ, ভীরু। [ফা. বুজ্দিল]।

বুজকুড়ি

বুজকুড়ি [ buja-kuḍ়i ] বি. বুদ্বুদ, ভুড়ভুড়ি। [দেশি]।

বুক্ক

বুক্ক [ bukka ] বি. 1 হৃত্পিণ্ড; 2 ছাগল। [সং. √ বুক্ক্ + অ]।

বুকশেলফ

বুকশেলফ [ buka-śēlapha ] বি. বই রাখার তাক। [ইং. book-shelf]।

বুকপোস্ট

বুকপোস্ট [ buka-pōsṭa ] বি. ডাকযোগে চিঠিপত্র, কাগজের মোড়ক প্রভৃতি প্রেরণের ব্যবস্হা। [ইং. bookpost]।

বুকনি

বুকনি [ bukani ] বি. 1 কণা, ছিটেফোঁটা; 2 ছোটো টুকরো বা খণ্ড; 3 কথার ফোড়ন বা বড়ো বড়ো কথা (বুকনি ঝাড়া); 4 এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ। [হি. বুক্নী < প্রাকৃ. বুক্কই]।

বুকড়ি

বুকড়ি [ bukaḍ়i ] বিণ. মোটা (বুকড়ি চাল)। [দেশি]।

বুক কাঁপা

বুক কাঁপা ক্রি. বি. ভয়ে কাঁপা (আমার বুক কাঁপছে)।