ব বুদ্ধ বুদ্ধ [ buddha ] বিণ. 1 জ্ঞানপ্রাপ্ত, উদ্বোধিত; 2 জ্ঞানী; 3 জাগরিত। ☐ বি. বৌদ্ধধর্মপ্রচারক বুদ্ধদেব, গৌতম, সিদ্ধার্থ। [সং. √ বুধ্ + ত]। বুদ্ধত্ব বি. বুদ্ধের ভাব বা অবস্হা। বুদ্ধপূর্ণিমা বি. বৈশাখ মাসের পূর্ণিমা।
ব বুড়োধাড়ি বুড়োধাড়ি [ buḍ়ō-dhāḍ়i ] বি. বিণ. (নিন্দায়) যথেষ্ট বয়ঃপ্রাপ্ত কিন্তু অকর্মণ্য (বুড়োধাড়ি ছেলে)। [বাং. বুড়ো + ধাড়ি]।