বৃত্তাভাস

বৃত্তাভাস [ bṛttābhāsa ] বি. বৃত্তের মতো গোলাকার ক্ষেত্র। ☐ বিণ. প্রায় বৃত্তাকার। [সং. বৃত্ত + আভাস]।

বৃত্তান্ত

বৃত্তান্ত [ bṛttānta ] বি. 1 বিবরণ (ভ্রমণবৃত্তান্ত); 2 বার্তা, সংবাদ (সেখান থেকে কী বৃত্তান্ত নিয়ে এলে? কোনো বৃত্তান্তই জানা নেই)। [সং. বৃত্ত + অন্ত]।

বৃত্তাকার

বৃত্তাকার [ bṛttākāra ] বিণ. গোলাকার। ☐ বি. বৃত্তের মতো আকার। [সং. বৃত্ত + আকার]।

বৃত্তস্হ

বৃত্তস্হ বিণ. বৃত্তের অন্তর্ভুক্ত, বৃত্তের ভিতরকার।

বৃত্তগন্ধি

বৃত্তগন্ধি বি. যে গদ্যরচনার অংশবিশেষকে অক্ষরবদ্ধ পদ্যের মতো মনে হয়।

বৃত্তকলা

বৃত্তকলা বি. (জ্যামি.) দুই ব্যাসার্ধদ্বারা সীমাবদ্ধ বৃত্তাংশ; বৃত্তাংশ, sector.

বৃত্ত

বৃত্ত [ bṛtta ] বি. 1 (জ্যামি.) যে গোলাকার ক্ষেত্রের মধ্যবিন্দু থেকে পরিধিরেখা সর্বত্র সমব্যবধানবিশিষ্ট; 2 চরিত্র, স্বভাব (দুর্বৃত্ত, রাজবৃত্ত); 3 অক্ষর বা মাত্রার সংখ্যাদ্বারা নিয়মিত ছন্দ (স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত)। ☐ বিণ. 1 গোলাকার, বর্তুল; 2 নিযুক্ত; 3 সংঘটিত (পুরাবৃত্ত, পুনরাবৃত্ত); 4 অভ্যস্ত; 5 জাত। [সং. √ বৃত্ + ত]। বৃত্তকলা বি. (জ্যামি.) দুই ব্যাসার্ধদ্বারা সীমাবদ্ধ বৃত্তাংশ; বৃত্তাংশ, sector. বৃত্তগন্ধি বি. যে গদ্যরচনার অংশবিশেষকে অক্ষরবদ্ধ পদ্যের মতো মনে হয়। বৃত্তস্হ বিণ. বৃত্তের অন্তর্ভুক্ত, বৃত্তের ভিতরকার। বৃত্তাংশ বি. বৃত্তের অংশ।

বৃতি

বৃতি বি. 1 বরণ, সসম্মানে নিয়োগ; 2 প্রার্থনা; 3 আবৃত বা আচ্ছাদিত করা; 4 বেড়া, বেষ্টনী; 5 ফুলের বহিরাবরণ, calyx (বি.প.)।