ব্রহ্মত্ব

ব্রহ্মত্ব বি. ব্রহ্মের বা ব্রহ্মতুল্য ভাব বা পদ।

ব্রহ্মতেজ

ব্রহ্মতেজ বি. 1 ব্রহ্মজ্ঞানজনিত শক্তি; 2 ব্রাহ্মণের শক্তি।

ব্রহ্মতালু

ব্রহ্মতালু বি. মাথার চাঁদি; ব্রহ্মরন্ধ্রের উপরিভাগ।

ব্রহ্মণ্য

ব্রহ্মণ্য বিণ. ব্রহ্মসম্বন্ধীয় বা ব্রাহ্মণসম্বন্ধীয় (ব্রহ্মণ্যশক্তি)। ☐ বি. 1 ব্রহ্মতেজ; 2 ব্রাহ্মণের হিতকারী দেবতা নারায়ণ (ব্রহ্মণ্যদেব)।

ব্রহ্মজ্ঞানী

ব্রহ্মজ্ঞানী (-নিন্) বিণ. বি. 1 ব্রহ্মজ্ঞান আছে এমন; 2 ব্রহ্মজ্ঞানবিত্; 3 (বাং.) ব্রাহ্মধর্মাবলম্বী।

ব্রহ্মপুরী

ব্রহ্মপুরী বি. 1 ব্রহ্মের বাসস্হান; 2 পুরাণোক্ত সপ্তলোকের মধ্যে উচ্চতম লোক; 3 স্বর্গ।

ব্রহ্মদৈত্য

ব্রহ্মদৈত্য বি. ব্রাহ্মণের প্রেতযোনি, ব্রাহ্মণের ভূত।