ফুসফুস

ফুসফুস1 [ phusa-phusa1 ] বি. জীবদেহের শ্বাসযন্ত্র, lung. [সং. ফুপ্ফুস]। ফুসফুসপ্রদাহ বি. 1 ফুসফুসের যন্ত্রণা; 2 নিউমোনিয়া রোগ। ফুসফুস2 [ phusa-phusa2 ] বি. ফিসফিস, ফিসফিস শব্দে কথা। [ধ্বন্যা.]।

ফুসকুরি

ফুসকুড়ি, ফুসকুরি [ phusa-kuḍ়i, phusa-kuri ] বি. ছোটো ফোঁড়া, ফোসকা বা ব্রণ। [তু. সং. স্ফোটক]।

ফুসকুড়ি

ফুসকুড়ি, ফুসকুরি [ phusa-kuḍ়i, phusa-kuri ] বি. ছোটো ফোঁড়া, ফোসকা বা ব্রণ। [তু. সং. স্ফোটক]।

ফুল্লাধর

ফুল্লাধর বিণ. বি. প্রফুল্ল মুখযুক্ত বা প্রফুল্ল মুখ।

ফুল্ল

ফুল্ল [ phulla ] বিণ. 1 প্রস্ফুটিত (ফুল্ল কুসুম); 2 পূর্ণ প্রকাশিত (ফুল্ল ইন্দু); 3 প্রফুল্ল, অতিশয় প্রফুল্ল (ফুল্ল নয়ন, ‘ফুল্লমনে রব এ সংসারে’: রবীন্দ্র)। [সং. √ ফুল্ল্ + অ]। ফুল্লাধর বিণ. বি. প্রফুল্ল মুখযুক্ত বা প্রফুল্ল মুখ।

ফুলানো

ফুলানো বি. ক্রি. 1 স্ফীত করা (বুক ফুলিয়ে হাঁটা); 2 ফাঁপানো (বেলুন ফোলানো); 3 মোটা করা; 4 (আল.) গর্বিত বা বর্ধিত করা (অত বাহবা দিয়ে ছেলেকে আর ফুলিয়ো না)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ফোলা

ফুলা, (কথ্য) ফোলা [ phulā, (kathya) phōlā ] ক্রি. বি. 1 স্ফীত হওয়া (হাত পা ফোলে, মুখ ফুলছে); 2 ফেঁপে ওঠা (নদী ফুলে উঠেছে); 3 মোটা হওয়া (লোকটা দিন দিন ফুলছো); 4 (আল.) স্বাস্হ্যবান, ধনবান বা গর্বিত হওয়া (ব্যাবসা করে সে অল্পদিনেই ফুলে উঠেছে); 5 ফুলানো। [প্রাকৃ. √ ফুল < সং. √ ফুল্ল্ -তু. হি. ফুলনা + বাং. আ]। ফুলানো বি. ক্রি. 1 স্ফীত করা (বুক ফুলিয়ে হাঁটা); 2 ফাঁপানো (বেলুন ফোলানো); 3 মোটা করা; 4 (আল.) গর্বিত বা বর্ধিত করা (অত বাহবা দিয়ে ছেলেকে আর ফুলিয়ো না)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ফুলা

ফুলস্ক্যাপ

ফুলস-ক্যাপ, ফুলস্ক্যাপ [ phulasa-kyāpa, phulaskyāpa ] বিণ. (কাগজ সম্বন্ধে) দৈর্ঘ্যে 17 ইঞ্চি ও প্রস্হে 13 1/2 ইঞ্চি মাপবিশিষ্ট। [ইং. foolscap]।

ফেঁকড়া

ফেঁকড়া, ফ্যাঁকড়া [ phēn̐kaḍ়ā, phyān̐kaḍ়ā ] বি. 1 প্রশাখা; 2 মূল বিষয় থেকে উদ্ভূত অন্য বিষয় (ফেঁকড়া তোলা, ফেঁকড়া বার করা); 3 ফ্যাসাদ, বাধা, ঝামেলা। [দেশি-তু. সং. ফর্ফরীক]। ফেঁকড়ি বি. অতি ক্ষুদ্র শাখা বা প্রশাখা।