ফলান্বেষণ

ফলান্বেষণ [ phalānbēṣaṇa ] বি. ১. ফলের খোঁজ; ২. কার্যসিদ্ধির প্রত্যাশা। [সং. ফল + অন্বেষণ]।

ফলানো

ফলানো [ phalānō ] ক্রি. বি. ১. উত্পাদন করা, জন্মানো (ফসল ফলানো); ২. ফুটিয়ে তোলা, পরিস্ফুট করা (রং ফলানো); ৩. জাহির করা (বিদ্যা ফলানো, জারিজুরি ফলানো)। ☐ বিণ. উত্পাদিত; পরিস্ফুট করা হয়েছে এমন; জাহির করা হয়েছে এমন। [সং. ফল + বাং. আনো]।

ফলাফল

ফলাফল [ phalāphala ] বি. ১. পরিণাম, পরিণতি; ২. মীমাংসা, শেষে উত্পন্ন ফল (মামলার ফলাফল, খেলার ফলাফল)। [সং. ফল + অফল]।

ফলাগম

ফলাগম [ phalāgama ] বি. ১. (গাছে) ফল আসা, ফলোত্পত্তি; ২. ফল ধরার সময়। [সং. ফল + আগম]।

ফলাওকাঙ্ক্ষা

ফলাওকাঙ্ক্ষা [ phalāōkāṅkṣā ] বি. কাজ করে তার ফলের আশা। [সং. ফল + আকাঙ্ক্ষা]।

ফলন

ফলন [ phalana ] বি. ১. উত্পত্তি; ২. ফল বা শস্য জন্মানো (গমের ফলন এবার আশানুরূপ হয়নি); ৩. ফলে যাওয়া, সত্য হওয়া (জ্যোতিষীর কথার ফলন)। [সং. √ ফল্ + অন]।

ফলনা

ফলনা [ phalanā ] বি. (বর্ত. অপ্র.) অমুক ব্যক্তি। [আ. ফলানা]।

ফলসা

ফলসা [ phalasā ] বি. ছোটো অম্লমধুর ফলবিশেষ। [ফা. ফালসা]।

ফরিকার

ফরিক, ফরিকান, ফরিকার [ pharika, pharikāna, pharikāra ] বি. সৈন্য, সেপাই। [আ. ফরীক]।

ফরিকান

ফরিক, ফরিকান, ফরিকার [ pharika, pharikāna, pharikāra ] বি. সৈন্য, সেপাই। [আ. ফরীক]।