ফরিক

ফরিক, ফরিকান, ফরিকার [ pharika, pharikāna, pharikāra ] বি. সৈন্য, সেপাই। [আ. ফরীক]।

ফরমানো

ফরমানো [ pharamānō ] ক্রি. বি. আদেশ করা, হুকুম দেওয়া। [ফ. ফরমা + বাং. আনো]।

ফর্ম

ফরম, ফর্ম [ pharama, pharma ] বি. (আবেদনাদি করবার জন্য) নির্দিষ্ট বিবরণপত্রবিশেষ। [ইং. form]।

ফরম

ফরম, ফর্ম [ pharama, pharma ] বি. (আবেদনাদি করবার জন্য) নির্দিষ্ট বিবরণপত্রবিশেষ। [ইং. form]।

ফয়সালা

ফয়সালা [ phaẏa-sālā ] বি. মামলামোকদ্দমা বা জটিল সমস্যার নিষ্পত্তি, মীমাংসা। [আ. ফয়স্লাহ্]।

ফজির

ফজর, ফজির [ phajara, phajira ] বি. ভোর, প্রত্যুষ (‘ফজর সময়ে উঠি’: ক. ক.)। [আ. ফজর্]।

ফজর

ফজর, ফজির [ phajara, phajira ] বি. ভোর, প্রত্যুষ (‘ফজর সময়ে উঠি’: ক. ক.)। [আ. ফজর্]।

ফলক

ফলক [ phalaka ] বি. ১. অস্ত্রের ফলা (ছুরির ফলক); ২. সূক্ষ্মাগ্র মুখ (তিরের ফলক); ৩. পাত, পাটা, পট্ট (তাম্রফলক, প্রস্তরফলক); ৪. ঢাল; ৫. কপালের হাড় (ললাটফলক)। [সং. √ ফল্ + অ + ক]।

ফর্দ

ফর্দ [ pharda ] বি. ১. তালিকা, ফিরিস্তি (বাজারের ফর্দ, অভিযোগের লম্বা ফর্দ); ২. ফালি, টুকরো (এক ফর্দ কাপড়)। [আ. ফর্দ্]।

ফরাসি

ফরাসি [ pharāsi ] বি. ফ্রান্সের অধিবাসী বা ভাষা (ফরাসি শেখা)। ☐ বিণ. ফ্রান্সদেশীয়; ফরাসি জাতিসম্বন্ধীয় (ফরাসি শাসন)। [পো. Francez]।