ফ ফাইফরমাশ ফাইফরমাশ [ phāi-pharamāśa ] বি. ছোটোখাটো বিবিধ ফরমাশ (ছেলেটা বাড়িতে থাকে আর ফাইফরমাশ খাটে)। [বাং. ফাই (সহচর শব্দ) + ফা. ফরমায়শ্]।
ফ ফাইট ফাইট [ phāiṭa ] বি. যুদ্ধ, লড়াই (‘অলরাইট, কামেন ফাইট’: সু. রা)। [ইং. fight]। ফাইটার বিণ. লড়িয়ে, যুদ্ধে নিয়োজিত (ফাইটার প্লেন)।
ফ ফাইনাল ফাইনাল [ phāināla ] বিণ. চূড়ান্ত, শেষ (ফাইনাল পরীক্ষা, ফাইনাল খেলা)। ☐ বি. চূড়ান্ত বা শেষ ব্যাপার। [ইং. final]।
ফ ফসিল ফসিল [ phasila ] বি. ১. পাথরে পরিণত জীবদেহ, জীবাশ্ম; ২. (আল.) বাতিল হয়েও যা টিকে রয়েছে। [ইং. fossil]।
ফ ফসফরাস ফসফরাস [ phasa-pharāsa ] বি. সহজে জ্বলে ওঠে এবং অন্ধকারে দীপ্তিমান হয় এমন মৌলিক পদার্থবিশেষ। [ইং. phosphorus]।
ফ ফস্টিনস্টি ফষ্টিনষ্টি, ফস্টিনস্টি [ phaṣṭi-naṣṭi, phasṭi-nasṭi ] বি. হাসিঠাট্টা, লঘু পরিহাস; ফাজলামি। [বাং. ফষ্টি (সহচর শব্দ) + নষ্ট + ই]।