ফ ফাঁদি ফাঁদি [ phān̐di ] বিণ. ফাঁদালো, চওড়া বা বড়ো ব্যাসযুক্ত (ফাঁদি বালা, ফাঁদি নথ)। [বাং. ফাঁদ + ই]।
ফ ফাঁদালো ফাঁদালো [ phān̐dālō ] বিণ. ১. বড়ো ব্যাসযুক্ত, চওড়া মুখওয়ালা বা পেটওয়ালা (ফাঁদালো হাঁড়ি); ২. বৃহদাকার। [বাং. ফাঁদ + আলো]।
ফ ফাঁড়ি ফাঁড়ি [ phān̐ḍ়i ] বি. পুলিশের চৌকি বা ঘাঁটি, ছোটো থানা। [দেশি-তু. মারাঠি ফাংদী]। ফাঁড়িদার বি. ফাঁড়ির প্রধান অফিসার।
ফ ফাউণ্ড্রি ফাউণ্ড্রি [ phāuṇḍri ] বি. ১. ঢালাইয়ের কারখানা; ২. যেখানে ছাপাখানার টাইপ ঢালাই করা হয়। [ইং. foundry]।
ফ ফসকা ফসকা [ phasakā ] বিণ. শিথিল, আলগা (ফসকা গেরো)। ☐ ক্রি. ফসকানো। [আ. ফস্খ]। ফসকানো ক্রি. বি. অপ্রত্যাশিতভাবে হাতছাড়া হওয়া (সুযোগ ফসকানো, শিকার ফসকানো)।
ফ ফস ফস [ phasa ] বি. ১. অসাবধানতা আকস্মিকতা বা অতিদ্রুততাসূচক ভাব (ফস করে কথাটা বলে ফেলল); ২. আওয়াজ বিশেষ (ফস করে দেশলাইকাঠি জ্বালা)। [ধ্বন্যা]।
ফ ফাউণ্টেন পেন ফাউণ্টেন পেন [ phāuṇṭēna pēna ] বি. যে কলমে একবার কালি ভরে অনেকক্ষণ লেখা যায়, ঝরনাকলম। [ইং. fountain pen]।