ফাণ্ড

ফান্ড, ফাণ্ড [ phānḍa, phāṇḍa ] বি. তহবিল (রাজ্যপালের ফাণ্ডে টাকা জমা দেওয়া)। [ইং. fund]।

ফান্ড

ফান্ড, ফাণ্ড [ phānḍa, phāṇḍa ] বি. তহবিল (রাজ্যপালের ফাণ্ডে টাকা জমা দেওয়া)। [ইং. fund]।

ফলিত

ফলিত [ phalita ] বিণ. ১. ফলবিশিষ্ট; ২. সফল, সত্যরূপে প্রমাণিত; ৩. পরীক্ষা বা গবেষণার দ্বারা সিদ্ধ, প্রক্রিয়ামূলক, applied, practical (ফলিত রসায়ন)। [সং. ফল + ইত]। ফলিত জ্যোতিষ বি. জ্যোতিষশাস্ত্রের যে বিভাগের সাহায্যে শুভাশুভ, ভূত-ভবিষ্যত্ প্রভৃতি জানতে পারা যায়। ফলিতার্থ বি. তাত্পর্য, মূল কথা, সারাংশ।

ফলিত জ্যোতিষ

ফলিত জ্যোতিষ বি. জ্যোতিষশাস্ত্রের যে বিভাগের সাহায্যে শুভাশুভ, ভূত-ভবিষ্যত্ প্রভৃতি জানতে পারা যায়।

ফাংশান

ফাংশান [ phāṃśāna ] বি. অনুষ্ঠান, উত্সব। [ইং. function]।

ফাউল

ফাউল [ phāula ] বি. ১. খেলায় নিয়মভঙ্গ; ২. ফুটবল প্রভৃতি খেলায় ধাক্কাধাক্কি করে নিয়মভঙ্গ। [ইং. foul]।

ফাগ

ফাগ [ phāga ] বি. ১. আবির; ২. আবির নিয়ে খেলার উত্সববিশেষ। [হি. ফাগুয়া]। ফাগুয়া বি. ১. ফাগ, আবির; ২. আবির নিয়ে খেলা।

ফাঁসি

ফাঁসি [ phām̐si ] বি. ১. গলায় দড়ির ফাঁস এঁটে হত্যা বা আত্মহত্যা, উদ্বন্ধন; ২. জীবননাশের জন্য গলায় পরবার ফাঁস, উদ্বন্ধনরজ্জু; ৩. গলায় ফাঁস এঁটে মৃত্যুদণ্ড (ফাঁসির হুকুম); ৪. ইচ্ছামতো শক্ত বা আলগা করা যায় এমন বাঁধন। [সং. পাশ]।

ফাঁপর

ফাঁপর [ phām̐para ] বি. বিপদ; মুশকিল, হতবুদ্ধিকর বা অস্বস্তিকর অবস্হা (খুব ফাঁপরে পড়ে গেছে লোকটা)। ☐ বিণ. হতবুদ্ধি, বিপন্ন (‘ফাঁপর হইল হর’: ভা. চ.)। [দেশি তু. হি. ফেফড়ী]।