ফিকে

ফিকে [ phikē ] বিণ. ১. অনুজ্জ্বল, ফ্যাকাসে (ফিকে লাল); ২. পানসে, জলো (ফিকে চা); ৩. অসার, বাজে (ফিকে কথা)। [দেশি]।

ফাস্ট

ফাস্ট [ phāsṭa ] বিণ. ১. যতটা উচিত তার চেয়ে বেশি বেগসম্পন্ন (ঘড়িটা ফাস্ট যাচ্ছে); ২. বেগসম্পন্ন (ফাস্ট ট্রেন)। [ইং. fast]।

ফালি

ফালি [ phāli ] বি. ছোটো ফালা; ফালা (এক ফালি জমি)। [বাং. ফালা + ই]।

ফার্নিচার

ফার্নিচার [ phārnicāra ] বি. আসবাবপত্র (ঘরে দামি ফার্নিচারের ছড়াছড়ি)। [ইং. furniture]।

ফারেনহাইট

ফারেনহাইট [ phārēna-hāiṭa ] বি. ফারেনহাইট-প্রবর্তিত উষ্ণতামাপক এককবিশেষ। ☐ বিণ. উক্ত এককের ব্যবস্হাবিশিষ্ট। [< জার্মান উদ্ভাবক Fahrenheit]।

ফারনেস

ফারনেস [ phāra-nēsa ] বি. চুল্লি, উনুন। [ইং. furnace]।

ফারফোর

ফারফোর [ phāra-phōra ] বিণ. ১. ছিদ্রযুক্ত; ২. ঝাঁঝরা; ৩. ফাঁপা (ফারফোর বালা)। [ইং. perforated]।

ফিনকি

ফিনকি [ phinaki ] বি. ১. স্ফুলিঙ্গ (আগুনের ফিনকি); ২. সবেগে নির্গত তরল পদার্থের ধারা (ফিনকি দিয়ে রক্ত পড়া)। [সং. স্ফুলিঙ্গ]।

ফিটন

ফিটন [ phiṭana ] বি. ঘোড়ায়-টানা চার চাকার ছাদ-খোলা গাড়িবিশেষ। [ইং. pheaton]।

ফাতনা

ফাতনা [ phātanā ] বি. মাছ ধরার ছিপের সুতোয় বাঁধা শোলার বা পাটের কাঠি। [ফাতা < পত্র]।