ফ্রাইংপ্যান

ফ্রাইংপ্যান [ phrāimpyāna ] বি. যে হাতওয়ালা চ্যাটালো পাত্রে খাবার ভাজা হয়। [ইং. frying pan]।

ফ্রন্ট

ফ্রন্ট [ phranṭa ] বি. ১. জোট; ২. ভিন্নমতাবলম্বী দল বা গোষ্ঠীর বিশেষ কোনো কারণে জোটগঠন (যুক্তফ্রন্ট, বামফ্রন্ট)। [ইং. front]।

ফ্রাই

ফ্রাই [ phrāi ] বি. ভাজা; মাছ ইত্যাদি ভাজা। [ইং. fry]।

ফ্রক

ফ্রক [ phraka ] বি. মেয়েদের ঘাগরাজাতীয় জামাবিশেষ। [ইং. frock]।

ফ্যাচফ্যাচ

ফ্যাচফ্যাচ [ phyāca-phyāca ] বি. বিরক্তিকর বাচালতা বা ক্রমাগত বকবক বা বাজে বকা (কানের কাছে ফ্যাচফ্যাচ কোরো না)। [দেশি, ধ্বন্যা.]।

ফ্যা ফ্যা

ফ্যা ফ্যা [ phyā phyā ] বি. ব্যর্থ ঘোরাঘুরি, অনর্থক ঘোরাঘুরির ভাব (সারাদিন চাকরির জন্যে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে)। [ধ্বন্যা.]।

ফৌত

ফৌত [ phauta ] বিণ. ১. মৃত; ২. ফতুর, সর্বস্বান্ত (দেনা মেটাতে মেটাতেই ফৌত হয়ে গেল); ৩. দেউলিয়া; ৪. নির্বংশ, উত্তরাধিকারীহীন অবস্হায় মৃত। [ফা. ফওত]।

ফোরম্যান

ফোরম্যান [ phōra-myāna ] বি. ১. সর্দার-শ্রমিক, যে কর্মচারী শ্রমিকদের পরিচালিত করে;. ২. মুখপাত্র। [ইং. foreman]।

ফোরাম

ফোরাম [ phōrāma ] বি. ১. আলাপ-আলোচনার স্হান; ২. আলাপ আলোচনা বা বিতর্কের জন্য ব্যবহৃত পত্রিকা বা মুখপত্র। [ইং. forum]।

ফোয়ারা

ফোয়ারা [ phōẏārā ] বি. ১. প্রস্রবণ, ঝরনা, ঊর্ধ্বমুখী জলধারা; ২. উত্স। [আ. ফাওয়ারহ্]।