ফ ফটো ফটো, ফোটো [ phaṭō, phōṭō ] বি. আলোকরশ্মির সাহায্যে গৃহীত প্রতিচ্ছবি, আলোকচিত্র, ফোটোগ্রাফ। [ইং. photograph]। ফটোগ্রাফ বি. আলোকচিত্র। ফটোগ্রাফি বি. আলোকচিত্র গ্রহণের বিদ্যা, প্রক্রিয়া।
ফ ফট ফট [ phaṭa ] বি. ফাটার শব্দ। [ধ্বন্যা.]। ফটফট বি. ক্রমাগত (ফট) শব্দ। ফটাফট ক্রি-বিণ. ফট ফট শব্দে, ফট ফট করে (ফটাফটা কাঠ ফাটছে)।
ফ ফচকে ফচকে [ phacakē ] বিণ. 1 ফাজিল, ফক্কড়; 2 লঘু স্বভাবযুক্ত; 3 অকালপক্ব। [দেশি]। ফচকেমি, ফচকেমো বি. ফাজলামি, ফক্কড়ি; বাচালতা।