ফরফরে

ফরফরে বিণ. ফরফর করে এমন; চঞ্চল। তু. ফড়ফড়।

ফরফর

ফরফর [ phara-phara ] বি. 1 পাতলা জিনিস হাওয়ায় ওড়ার শব্দ (পতাকা ফরফর করে, ঘুড়ি ফরফর করে ওড়ে); 2 ক্ষুদ্র প্রাণীর ক্রমাগত নড়াচড়ার ভাব বা শব্দ (পুঁটিমাছ ফরফর করছে, ফড়িং ফরফর করছে)। [ধ্বন্যা.]। ফরফরানি বি. ফরফর করার ভাব। ফরফরে বিণ. ফরফর করে এমন; চঞ্চল। তু. ফড়ফড়।

ফরকা

ফরকা [ pharakā ] বি. ক্রি. 1 ঠিকরে বার হওয়া; 2 আস্ফালন করা; 3 ফাঁক করা। [হি. ফরকা]। ফরকানো বি. ক্রি. উক্ত সব অর্থে।

ফন্দিবাজ

ফন্দিবাজ বিণ. ফন্দি আঁটে এমন; ফন্দি আঁটায় দক্ষ।

ফন্দি

ফন্দি [ phandi ] বি. 1 গোপন কৌশল (ফন্দি আঁটা); 2 মতলব, ফিকির। [আ. ফন্, ফা. ফন্দ্-তু. সং. প্রবন্ধ]। ফন্দিবাজ বিণ. ফন্দি আঁটে এমন; ফন্দি আঁটায় দক্ষ।

ফতো বাবু

ফতো নবাব, ফতো বাবু — যার নবাবের মতো কেবল চালচলন আছে অথচ তার উপযুক্ত সম্বল কিছুই নেই।

ফতো নবাব

ফতো নবাব, ফতো বাবু — যার নবাবের মতো কেবল চালচলন আছে অথচ তার উপযুক্ত সম্বল কিছুই নেই।

ফতো

ফতো [ phatō ] বিণ. 1 অন্তঃসারশূন্য; 2 ভিতরে ধনহীন কিন্তু বাইরের জাঁকজমক বজায় রাখে এমন (ফতো নবাব, ফতো বাবু)। [আ. ফৌত্]। ফতো নবাব, ফতো বাবু — যার নবাবের মতো কেবল চালচলন আছে অথচ তার উপযুক্ত সম্বল কিছুই নেই।