ফসল

ফসল [ phasala ] বি. 1 উত্পন্ন শস্য, একবারে উত্পন্ন শস্য (খেতের ফসল); 2 (আল.) উত্পন্ন সুফল (সারা জীবনের প্রচেষ্টার ফসল)। [আ. ফস্ল]। ফসলি বিণ. 1 ফসলসম্বন্ধীয়; 2 শস্য কাটার কাল থেকে হিসাব করা হয় এমন; 3 ফলনবিশিষ্ট। ☐ বি. আকবরপ্রবর্তিত অব্দবিশেষ।

ফাঁকিবাজ

ফাঁকিবাজ বিণ. ফাঁকি দিতে অভ্যস্ত বা পটু।

ফাঁকি

ফাঁকি [ phān̐ki ] বি. 1 বঞ্চনা, ছলনা, প্রতারণা (চালাকি করতে গিয়ে সে নিজেই ফাঁকিতে পড়েছে); 2 ধাপ্পা, ধোঁকা (তাকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চায়); 3 কর্তব্যে অবহেলা (কাজে ফাঁকি দেওয়া তাঁর স্বভাববিরুদ্ধ); 4 কূটতর্ক (ন্যায়ের ফাঁকি); 5 গুঁড়ো, সূক্ষ্ম চূর্ণ। [মুণ্ডা. ফাঙ্ক > বাং. ফাঁক + ই-তু. সং. ফক্কিকা]। ফাঁকিবাজ বিণ. ফাঁকি দিতে অভ্যস্ত বা পটু। ফাঁকিবাজি বি. ফাঁকিবাজের আচরণ; প্রবঞ্চনা; কাজে অবহেলা।

ফাঁকা-ফাঁকা

ফাঁকা-ফাঁকা বিণ. প্রায় নির্জন, শূন্য প্রায়; একাকী (তারা চলে যাওয়ায় বাড়িটা ফাঁকা-ফাঁকা লাগছে)।

ফাঁকা

ফাঁকা [ phān̐kā ] বিণ. 1 খোলা, উন্মুক্ত, অনাবৃত (ফাঁকা মাঠ); 2 জনহীন, নির্জন (ফাঁকা বাড়ি; ফাঁকা রাস্তা); 3 শূন্য, খালি (ফাঁকা পকেট, ফাঁকা হাত); 4 অসার, ভিত্তিহীন, মিথ্যা (ফাঁকা কথা, ফাঁকা আওয়াজ)। ☐ বি. 1 বন্দুকে গুলি না ভরে ছুড়লে কেবল বারুদের জন্য যে আওয়াজ হয়; 2 (আল.) বৃথা আস্ফালন, মিথ্যা ভয়প্রদর্শন। ফাঁকা-ফাঁকা বিণ. প্রায় নির্জন, শূন্য প্রায়; একাকী (তারা চলে যাওয়ায় বাড়িটা ফাঁকা-ফাঁকা লাগছে)।

ফাঁকে ফাঁকে

ফাঁকে ফাঁকে ক্রি-বিণ. 1 আড়ালে আড়ালে; 2 এড়িয়ে এড়িয়ে; 3 কাজের মাঝে মাঝে।

ফাঁকফোকর

ফাঁকফোকর বি. 1 ফাটল বা ছিদ্র (ফাঁকফোকরে বিছে আছে; 2 সুযোগ (লোকটা সবসময় ফাঁকফোকর খোঁজে)।

ফাঁকফাঁক

ফাঁক-ফাঁক বিণ. পরস্পর থেকে তফাতে অবস্হিত (ফাঁক-ফাঁক হয়ে দাঁড়ানো)।

ফাঁকতাল

ফাঁকতাল বি. হঠাত্ পাওয়া সুযোগ (ফাঁকতালে কাজ গোছানো)।

ফলবান

ফলবান (-বত্), ফলশালী (-লিন্) বিণ. 1 ফলপূর্ণ; 2 সফল, কৃতকার্য। স্ত্রী. ফলবতী, ফলশালিনী।