ফাঁদা

ফাঁদা [ phān̐dā ] ক্রি. বি. 1 পত্তন বা আরম্ভ করা (ব্যাবসা ফাঁদা, বাড়ি ফাঁদা); 2 বিস্তার করা, সবিস্তারে বর্ণনা করা (গল্প ফাঁদা); 3 আঁটা, মতলব করা (মতলব ফাঁদা, ফন্দি ফাঁদা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. ফাঁদ + আ]।

ফাঁদ পাতা

ফাঁদ পাতা ক্রি. বি. (আল.) কারও অনিষ্ট করার জন্য কৌশলজাল বিস্তার করা বা চক্রান্ত করা।

ফাঁদ

ফাঁদ [ phān̐da ] বি. 1 পশুপাখি ধরবার যন্ত্র (খরগোশ ধরতে ফাঁদ পেতেছে); 2 (আল.) কূটকৌশল, চক্রান্ত (লোকটাকে ফাঁদে ফেলার জন্যই এই ব্যবস্হা); 3 (চুড়ি নথ প্রভৃতির) ব্যাস (বালার ফাঁদের মাপ)। [তু. ফা. ফন্দ্]। ফাঁদ পাতা ক্রি. বি. (আল.) কারও অনিষ্ট করার জন্য কৌশলজাল বিস্তার করা বা চক্রান্ত করা।

ফাঁকিবাজি

ফাঁকিবাজি বি. ফাঁকিবাজের আচরণ; প্রবঞ্চনা; কাজে অবহেলা।

ফাঁকিবাজ

ফাঁকিবাজ বিণ. ফাঁকি দিতে অভ্যস্ত বা পটু।

ফাঁকি

ফাঁকি [ phān̐ki ] বি. 1 বঞ্চনা, ছলনা, প্রতারণা (চালাকি করতে গিয়ে সে নিজেই ফাঁকিতে পড়েছে); 2 ধাপ্পা, ধোঁকা (তাকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চায়); 3 কর্তব্যে অবহেলা (কাজে ফাঁকি দেওয়া তাঁর স্বভাববিরুদ্ধ); 4 কূটতর্ক (ন্যায়ের ফাঁকি); 5 গুঁড়ো, সূক্ষ্ম চূর্ণ। [মুণ্ডা. ফাঙ্ক > বাং. ফাঁক + ই-তু. সং. ফক্কিকা]। ফাঁকিবাজ বিণ. ফাঁকি দিতে অভ্যস্ত বা পটু। ফাঁকিবাজি বি. ফাঁকিবাজের আচরণ; প্রবঞ্চনা; কাজে অবহেলা।

ফাঁকা-ফাঁকা

ফাঁকা-ফাঁকা বিণ. প্রায় নির্জন, শূন্য প্রায়; একাকী (তারা চলে যাওয়ায় বাড়িটা ফাঁকা-ফাঁকা লাগছে)।

ফাঁকা

ফাঁকা [ phān̐kā ] বিণ. 1 খোলা, উন্মুক্ত, অনাবৃত (ফাঁকা মাঠ); 2 জনহীন, নির্জন (ফাঁকা বাড়ি; ফাঁকা রাস্তা); 3 শূন্য, খালি (ফাঁকা পকেট, ফাঁকা হাত); 4 অসার, ভিত্তিহীন, মিথ্যা (ফাঁকা কথা, ফাঁকা আওয়াজ)। ☐ বি. 1 বন্দুকে গুলি না ভরে ছুড়লে কেবল বারুদের জন্য যে আওয়াজ হয়; 2 (আল.) বৃথা আস্ফালন, মিথ্যা ভয়প্রদর্শন। ফাঁকা-ফাঁকা বিণ. প্রায় নির্জন, শূন্য প্রায়; একাকী (তারা চলে যাওয়ায় বাড়িটা ফাঁকা-ফাঁকা লাগছে)।

ফাঁকে ফাঁকে

ফাঁকে ফাঁকে ক্রি-বিণ. 1 আড়ালে আড়ালে; 2 এড়িয়ে এড়িয়ে; 3 কাজের মাঝে মাঝে।