ফাট

ফাট [ phāṭa ] বি. বিদারণ, ফাঁক, চিড় (কাঠে ফাট ধরেছে)। [ফাটা দ্র]। ফাটন বি. ফেটে যাওয়া। ফাটল বি. চিড়, ছিদ্র (দেওয়ালের ফাটল, সংসারে ফাটল, বন্ধুত্বে ফাটল)।

ফাকতা ওড়ানো

ফাকতা ওড়ানো ক্রি. বি. 1 পায়রা ও়ড়ানো; 2 (আল.) ফুর্তিতে কাটানো, কেবল ফুর্তি করে দিন কাটানো।

ফাকতা

ফাকতা [ phākatā ] বি. পায়রা। [ফা. ফাখ্তহ্]। ফাকতা ওড়ানো ক্রি. বি. 1 পায়রা ও়ড়ানো; 2 (আল.) ফুর্তিতে কাটানো, কেবল ফুর্তি করে দিন কাটানো।

ফাঁসুড়ে

ফাঁসুড়ে [ phām̐suḍ়ē ] বি. পথিকের গলায় দড়ির ফাঁস পরিয়ে তাদের হত্যা করে এমন দস্যু। [বাং. ফাঁস + উড়িয়া > উড়ে]।

ফাঁসানো

ফাঁসানো ক্রি. বি. 1 বিচ্ছিন্ন করা, ছেঁড়া; 2 পণ্ড করা; 3 ব্যক্ত বা প্রকাশিত করা; 4 বিপদগ্রস্ত করা বা বিপদে জড়ানো (ঘরের শত্রুই তাকে ফাঁসিয়েছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ফাঁসা

ফাঁসা [ phām̐sā ] ক্রি. বি. 1 (বস্ত্রাদি) ছিঁড়ে বা ফেড়ে যাওয়া (শাড়িটা ফেঁসে গেছে); 2 খুলে বা ধ্বসে যাওয়া (কলসির তলা ফেঁসে গেছে); 3 পণ্ড বা বিফল হওয়া (মামলা ফেঁসে যাওয়া, বিয়ের সম্বন্ধ ফেঁসে যাওয়া); 4 (গোপন বিষয়) প্রকাশিত বা ব্যক্ত হওয়া (ষড়যন্ত্র ফেঁসে গেল); 5 চিরে বা ফেটে যাওয়া (‘পেটটি যাবে ফেঁসে’: রবীন্দ্র); 6 ফাঁসানো। [বাং. ফাঁস1 + আ]। ফাঁসানো ক্রি. বি. 1 বিচ্ছিন্ন করা, ছেঁড়া; 2 পণ্ড করা; 3 ব্যক্ত বা প্রকাশিত করা; 4 বিপদগ্রস্ত করা বা বিপদে জড়ানো (ঘরের শত্রুই তাকে ফাঁসিয়েছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ফাঁস

ফাঁস1 [ phām̐sa1 ] বি. 1 ইচ্ছামতো আলগা বা আঁট করা যায় এমন দড়ির বাঁধন; 2 ফাঁসি (‘গলায় পরেছে ফাঁস’)। [সং. পাশ]। ফাঁস2 [ phām̐śa2 ] বিণ. (গোপন ব্যাপার) প্রকাশিত, ব্যক্ত (সব কথা ফাঁস করে দিয়েছে)। [ফা. ফাশ]।

ফাঁপানো

ফাঁপানো ক্রি. বি. 1 ফাঁপিয়ে তোলা, স্ফীত করা, ফুলানো; 2 অতিরিক্ত প্রশংসা করে গর্বিত বা অহংকৃত করা (ছেলেটাকে তোমরাই ফাঁপিয়ে তুলেছ); 3 বায়ুপূর্ণ করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ফাঁপা

ফাঁপা [ phām̐pā ] বি. ক্রি. 1 স্ফীত হওয়া, ফুলে বা বেড়ে ওঠা (পেট ফাঁপা); 2 অপ্রত্যাশিতভাবে সমৃদ্ধি হওয়া (লোকটা অল্পদিনের মধ্যেই ফেঁপে উঠেছে); 3 ফাঁপানো। ☐ বিণ. 1 স্ফীত (ফাঁপা পেট); 2 শূন্যগর্ভ, অন্তঃসারশূন্য (ফাঁপা বালা); 3 বায়ুপূর্ণ। [প্রাকৃ. √ ফংফ > বাং. ফাঁপ + আ]। ফাঁপানো ক্রি. বি. 1 ফাঁপিয়ে তোলা, স্ফীত করা, ফুলানো; 2 অতিরিক্ত প্রশংসা করে গর্বিত বা অহংকৃত করা (ছেলেটাকে তোমরাই ফাঁপিয়ে তুলেছ); 3 বায়ুপূর্ণ করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।