ফাকতা ওড়ানো

ফাকতা ওড়ানো ক্রি. বি. 1 পায়রা ও়ড়ানো; 2 (আল.) ফুর্তিতে কাটানো, কেবল ফুর্তি করে দিন কাটানো।

ফাকতা

ফাকতা [ phākatā ] বি. পায়রা। [ফা. ফাখ্তহ্]। ফাকতা ওড়ানো ক্রি. বি. 1 পায়রা ও়ড়ানো; 2 (আল.) ফুর্তিতে কাটানো, কেবল ফুর্তি করে দিন কাটানো।

ফাঁসুড়ে

ফাঁসুড়ে [ phām̐suḍ়ē ] বি. পথিকের গলায় দড়ির ফাঁস পরিয়ে তাদের হত্যা করে এমন দস্যু। [বাং. ফাঁস + উড়িয়া > উড়ে]।

ফাঁসানো

ফাঁসানো ক্রি. বি. 1 বিচ্ছিন্ন করা, ছেঁড়া; 2 পণ্ড করা; 3 ব্যক্ত বা প্রকাশিত করা; 4 বিপদগ্রস্ত করা বা বিপদে জড়ানো (ঘরের শত্রুই তাকে ফাঁসিয়েছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ফাঁসা

ফাঁসা [ phām̐sā ] ক্রি. বি. 1 (বস্ত্রাদি) ছিঁড়ে বা ফেড়ে যাওয়া (শাড়িটা ফেঁসে গেছে); 2 খুলে বা ধ্বসে যাওয়া (কলসির তলা ফেঁসে গেছে); 3 পণ্ড বা বিফল হওয়া (মামলা ফেঁসে যাওয়া, বিয়ের সম্বন্ধ ফেঁসে যাওয়া); 4 (গোপন বিষয়) প্রকাশিত বা ব্যক্ত হওয়া (ষড়যন্ত্র ফেঁসে গেল); 5 চিরে বা ফেটে যাওয়া (‘পেটটি যাবে ফেঁসে’: রবীন্দ্র); 6 ফাঁসানো। [বাং. ফাঁস1 + আ]। ফাঁসানো ক্রি. বি. 1 বিচ্ছিন্ন করা, ছেঁড়া; 2 পণ্ড করা; 3 ব্যক্ত বা প্রকাশিত করা; 4 বিপদগ্রস্ত করা বা বিপদে জড়ানো (ঘরের শত্রুই তাকে ফাঁসিয়েছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ফাঁক

ফাঁক [ phān̐ka ] বি. 1 তফাত, ব্যবধান (দুই বাড়ির মাঝখানের ফাঁক); 2 ছিদ্র, ফাটল (দরজার ফাঁক); 3 ফাঁকা জায়গা (ফাঁকে বেড়ানো); 4 অবসর (কাজের ফাঁকে); 5 সুযোগসুবিধা (এই ফাঁকে পালাল, ফাংক পেলেই পালাবে); 6 বাদ (আমিই ফাঁক পড়লাম); 7 দো, ত্রুটি (তার কাজের ফাঁক পাবে না); 8 শূন্য, লুঠ (তহবিল ফাঁক করা); 9 সংগীতের মাত্রাবিশেষ (তিন তাল এক ফাঁক)। ☐ বিণ. 1 পৃথক, তফাত; 2 ফাঁকযুক্ত (ঠোঁট ফাঁক হয়ে আছে); 3 নিঃশেষ (তহবিল ফাঁক হয়ে গেছে)। [মুণ্ডা. ফাঙ্ক (=খোলা জায়গা)]। ফাঁকতাল বি. হঠাত্ পাওয়া সুযোগ (ফাঁকতালে কাজ গোছানো)। ফাঁক-ফাঁক বিণ. পরস্পর থেকে তফাতে অবস্হিত (ফাঁক-ফাঁক হয়ে দাঁড়ানো)। ফাঁকফোকর বি....

ফাইল করা

ফাইল করা ক্রি. বি. 1 নির্দিষ্ট তাড়ার মধ্যে রাখা; 2 পেশ করা, দাখিল করা, রুজু করা।

ফাইল

ফাইল1 [ phāila1 ] বি. নথিপত্রের তাড়া; নথি। [ইং. file]। ফাইল করা ক্রি. বি. 1 নির্দিষ্ট তাড়ার মধ্যে রাখা; 2 পেশ করা, দাখিল করা, রুজু করা। ফাইল2 [ phāila2 ] বি. উখা, রেতি, ধাতুদ্রব্যাদি ঘষে সমান করার যন্ত্রবিশেষ। [ইং. file]।

ফসলি

ফসলি বিণ. 1 ফসলসম্বন্ধীয়; 2 শস্য কাটার কাল থেকে হিসাব করা হয় এমন; 3 ফলনবিশিষ্ট। ☐ বি. আকবরপ্রবর্তিত অব্দবিশেষ।