ফ ফালা ফালা [ phālā ] বি. লম্বা টুকরো। [সং. কাল + বাং. আ]। ফালা দেওয়া, ফালা করা ক্রি. বি. লম্বালম্বি কাটা। ফালা-ফালা বিণ. ছিঁড়ে টুকরো টুকরো করা হয়েছে এমন। ফালা ফালা করা ক্রি. বি. একেবারে ছিঁড়ে ফেলা; লম্বা লম্বা টুকরো করে ছেঁড়া।
ফ ফালতু ফালতু, (আঞ্চ.) ফালতো [ phālatu, (āñca.) phālatō ] বিণ. 1 অনর্থক, বাড়তি, অতিরিক্ত (ফালতু খরচ); 2 তুচ্ছ, বাজে (ফালতু শোক, ফালতু কথা)। [হি. ফালতু]।
ফ ফার্মেসি ফার্মাসি, ফার্মেসি [ phārmāsi, phārmēsi ] বি. ঔষধালয়, যেখানে ওষুধ তৈরি বা বিক্রয় হয়। [ইং. pharmacy]।
ফ ফার্মাসি ফার্মাসি, ফার্মেসি [ phārmāsi, phārmēsi ] বি. ঔষধালয়, যেখানে ওষুধ তৈরি বা বিক্রয় হয়। [ইং. pharmacy]।
ফ ফারাক ফারাক [ phārāka ] বি. পার্থক্য, তফাত (চাহিদা ও জোগানের অনেক ফারাক)। ☐ বিণ. 1 বিচ্ছিন্ন, পৃথক, আলাদা (ফারাক হয়ে বসো); 2 মুক্ত, নিষ্কৃতিপ্রাপ্ত (‘ফারাক করিয়া দেহ ব্যাধের নন্দনে’: ক.ক)। [আ. ফারগ্]।
ফ ফার্ম ফারম1, ফার্ম1 [ phārama1, phārma1 ] বি. ব্যাবসা প্রতিষ্ঠান। [ইং. firm]। ফারম2, ফার্ম2 [ phārama2, phārma2 ] বি. খামার। [ইং. farm]।
ফ ফারম ফারম1, ফার্ম1 [ phārama1, phārma1 ] বি. ব্যাবসা প্রতিষ্ঠান। [ইং. firm]। ফারম2, ফার্ম2 [ phārama2, phārma2 ] বি. খামার। [ইং. farm]।