ফুঁড়াফুঁড়ি

ফুঁড়াফুঁড়ি, ফোঁড়াফুঁড়ি বি. বারংবার বিদ্ধ বা ভেদ করা (ডাক্তারের ফোঁড়াফুঁড়ি)।

ফিরঙ্গ

ফিরঙ্গ [ phiraṅga ] বিণ. ইয়োরোপীয়। [ফা. ফিরঙ্গী, ফিরাঙ্গী]। ফিরঙ্গব্যাধী বি. গরমি রোগ, উপদংশ। ফিরঙ্গি বি. ফিরঙ্গ দেশীয় ব্যক্তি। [ফিরিঙ্গি দ্র]।

ফিনফিনে

ফিনফিনে বিণ. অত্যন্ত সূক্ষ্ম বা মিহি (‘ফিনফিনে আদ্দির উদ্ধত শুভ্রতায়’: প্রেমেন্দ্র)।

ফিনফিন করা

ফিনফিন করা ক্রি. অত্যন্ত সূক্ষ্ম বা মিহি বলে মনে হওয়া।

ফিনফিন

ফিনফিন [ phinaphina ] বি. (বস্ত্রাদি সম্বন্ধে) অতি মিহি বা সূক্ষ্মতার ভাব। [দেশি-তু. ইং. fine]। ফিনফিন করা ক্রি. অত্যন্ত সূক্ষ্ম বা মিহি বলে মনে হওয়া। ফিনফিনে বিণ. অত্যন্ত সূক্ষ্ম বা মিহি (‘ফিনফিনে আদ্দির উদ্ধত শুভ্রতায়’: প্রেমেন্দ্র)।

ফিরে

ফিরে [ phirē ] অস-ক্রি ফিরিয়া -র চলিত রূপ। ☐ বিণ. পরবর্তী (ফিরে বার)। ফিরে ফিরে ক্রি-বিণ. বারংবার (‘ফিরে ফিরে ডাক দেখি রে’: রবীন্দ্র)। [ফিরা দ্র]।

ফেরানো

ফিরানো, ফেরানো ক্রি. বি. 1 পুনরায় আসতে বা প্রত্যাগমন করতে বাধ্য করা (সন্ন্যাসীকে ফিরিয়ে আনো); 2 ঘোরানো (মুখ ফিরিয়ে দেখো); 3 উন্নতি করা (ভাগ্য ফেরানো); 4 নিবৃত্ত করা (অভ্যাস ফেরানো দরকার); 5 প্রার্থনা বা বাসনা পূরণ না করে বিদায় দেওয়া (ভিখারিকে ফিরিয়ে দেওয়া); 6 প্রত্যাহত বা ব্যর্থ করা; 7 নতুন করে লেপন করা বা প্রলেপ দেওয়া (দেওয়ালে কলি ফেরানো); 8 আঁচড়ানো বা উলটে আঁচড়ানো (চুল ফিরিয়ে বাঁধো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ফিরানো