প্রকল্প

প্রকল্প [ prakalpa ] বি. পরিকল্পনা (কৃষিপ্রকল্প, গোপ্রজন প্রকল্প)। [সং. প্র + √ কল্পি + অ]। প্রকল্পিত বিণ. সংকল্পিত, স্হিরীকৃত।

প্রকর্ষণ

প্রকর্ষণ বি. 1 বিশেষরূপে বা সম্পূর্ণভাবে আকর্ষণ; 2 উন্নতিসাধনের জন্য প্রকৃষ্টরূপে অনুশীলন।

প্রকর্ষ

প্রকর্ষ [ prakarṣa ] বি. উত্কর্ষ, শ্রেষ্ঠতা; উন্নতি। [সং. প্র + √ কৃষ্ + অ]। প্রকর্ষণ বি. 1 বিশেষরূপে বা সম্পূর্ণভাবে আকর্ষণ; 2 উন্নতিসাধনের জন্য প্রকৃষ্টরূপে অনুশীলন।

প্রকরণ

প্রকরণ [ prakaraṇa ] বি. 1 গ্রন্হাদির অধ্যায়; 2 শাস্ত্রের; 3 প্রক্রিয়া, পদ্ধতি; 4 প্রস্তাব, প্রসঙ্গ, আলোচ্য বিষয়। [সং. প্র + √ কৃ + অন]। প্রকরণগত বিণ. প্রকরণবিষয়ক।

প্রকম্পন

প্রকম্প, প্রকম্পন [ prakampa, prakampana ] বি. খুব কাঁপুনি, অতিশয় কম্পন। [সং. প্র + √ কম্প্ + অ, অন]। প্রকম্পিত বিণ. প্রকম্পযুক্ত।

প্রকম্প

প্রকম্প, প্রকম্পন [ prakampa, prakampana ] বি. খুব কাঁপুনি, অতিশয় কম্পন। [সং. প্র + √ কম্প্ + অ, অন]। প্রকম্পিত বিণ. প্রকম্পযুক্ত।

প্রকটলীলা

প্রকটলীলা বি. বৃন্দাবনে ও অন্যত্র প্রকাশিত শ্রীকৃষ্ণের লীলা।

প্রকটিত

প্রকটিত বিণ. প্রকট হয়েছে বা করা হয়েছে এমন।