প্রকৃত

প্রকৃত [ prakṛta ] বিণ. সত্য, খাঁটি, বাস্তবিক, আসল (প্রকৃত ব্যাপার, প্রকৃত শিক্ষা)। [সং. প্র + √ কৃ + ত]। বি. প্রকৃতত্ব। প্রকৃতপক্ষে, প্রকৃতপ্রস্তাবে ক্রি-বিণ. আসলে, বস্তুত, বাস্তবিকপক্ষে। প্রকৃতার্থ বি. আসল মানে; গূঢ় মর্ম।

প্রকুপিত

প্রকুপিত [ prakupita ] বিণ. 1 অত্যন্ত রুষ্ট বা রাগান্বিত; 2 অত্যন্ত দূষিত (বায়ু বা পিত্ত প্রকুপিত হওয়া)। [সং. প্র + কুপিত]। স্ত্রী. প্রকুপিতা।

প্রকীর্তিত

প্রকীর্তিত বিণ. 1 বিশেষভাবে খ্যাতি প্রচার করা হয়েছে এমন; 2 অতিশয় খ্যাতিমান; 3 প্রকৃষ্টরূপে বর্ণিত।

প্রকীর্তি

প্রকীর্তি [ prakīrti ] বি. বিপুল যশ; বিশেষ খ্যাতি। [সং. প্র + কীর্তি]। প্রকীর্তিত বিণ. 1 বিশেষভাবে খ্যাতি প্রচার করা হয়েছে এমন; 2 অতিশয় খ্যাতিমান; 3 প্রকৃষ্টরূপে বর্ণিত।

প্রকাশ

প্রকাশ [ prakāśa ] বি. 1 প্রদর্শন, প্রকটন (বীরত্ব প্রকাশ); 2 প্রচার (মহিমা প্রকাশ); 3 ব্যক্ত করা বা হওয়া (দুঃখ প্রকাশ); 4 উদয়, বিকাশ (সূর্যের প্রকাশ); 5 প্রস্ফুটন (ফুলের প্রকাশ); 6 সাধারণের কাছে জাহির (গুপ্তকথা প্রকাশ); 7 ছাপিয়ে বিক্রয়ের ব্যবস্হা (পত্রিকা বা পুস্তক প্রকাশ)। ☐ বিণ. ব্যক্ত; বিজ্ঞাত; প্রচারিত (প্রকাশ থাকে যে)। [সং. প্র + √ কাশ্ + অ]। প্রকাশক বিণ. প্রকাশকারী। ☐ বি. যে ব্যক্তি পুস্তকাদি ছেপে প্রকাশ করে, publisher. স্ত্রী. প্রকাশিকা। প্রকাশন, প্রকাশনা বি. পুস্তকাদি প্রকাশিত করা। প্রকাশনীয় বিণ. প্রকাশের যোগ্য। প্রকাশমান বিণ. প্রকাশিত হচ্ছে বা প্রকাশ পাচ্ছে এমন; স্পষ্ট, ব্যক্ত। প্রকাশিত বিণ. প্রকাশ করা হয়েছে এমন। প্রকাশ্য...

প্রকাশক

প্রকাশক বিণ. প্রকাশকারী। ☐ বি. যে ব্যক্তি পুস্তকাদি ছেপে প্রকাশ করে, publisher. স্ত্রী. প্রকাশিকা।

প্রকাশনা

প্রকাশন, প্রকাশনা বি. পুস্তকাদি প্রকাশিত করা।