প্রকৃতি
প্রকৃতি [ prakṛti ] বি. 1 স্বভাব, চরিত্র (মানবপ্রকৃতি, যেমন আকৃতি তেমনি প্রকৃতি); 2 অভ্যস্ত আচরণ (দুষ্ট প্রকৃতি); 3 স্বাভাবিক গুণাগুণ, ধর্ম (বস্তুপ্রকৃতি); 4 বাহ্যজগত্, জগতের অকৃত্রিম পদার্থের সাধারণ নাম, নিসর্গ (প্রকৃতির কোলে বিশ্রাম, প্রকৃতির শোভা); 5 সৃষ্টির মূল বা আদি কারণ, আদ্যাশক্তি; 6 সত্ত্ব রজঃ ও তমঃ-এই ত্রিগুণের সাম্যাবস্হা; 7 সাংখ্যমতে নির্গুণ চৈতন্যময় পুরুষের বিপরীত ত্রিগুণাত্মক জড় তত্ত্ব; 8 প্রজাপুঞ্জ (প্রকৃতিরঞ্জন); 9 নারী (পুরুষ ও প্রকৃতি); 10 অবিদ্যা, মায়া; 11 (ব্যাক.) বিভক্তিহীন শব্দ বা ধাতু (প্রকৃতিপ্রত্যয়)। [সং. প্র + √ কৃ + তি]। প্রকৃতিগত বিণ. স্বভাবসিদ্ধ। প্রকৃতিজ, প্রকৃতিজাত, প্রকৃতিদত্ত, প্রকৃতিসিদ্ধ বিণ. স্বভাবজাত, স্বাভাবিক; নৈসর্গিক। প্রকৃতিপূজা বি. বৃক্ষ পর্বতাদি জড়-প্রকৃতির...
প্রকৃতিবাদ
প্রকৃতিবাদ বি. 1 প্রকৃতির দ্বারাই জগতের সৃষ্টি ও নিয়মন সাধিত হচ্ছে এই মত, জড়তত্ত্ব; 2 শব্দের ব্যুত্পত্তিগত বা মূল অর্থের বিচার।