প্রগল্ভ
প্রগল্ভ [ pragalbha ] বিণ. 1 দাম্ভিক, উদ্ধত; 2 ধৃষ্ট, মান্য ব্যক্তির সম্মানরক্ষা না করে কথা বলে এমন; 3 বেহায়া, নির্লজ্জ; 4 সপ্রতিভ; 5 নির্ভীক। [সং. প্র + √ গল্ভ্ + অ]। বি. প্রগল্ভতা। প্রগল্ভা বিণ. প্রগল্ভ -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. কামান্ধা রতিকুশলা তরুণী নায়িকা। প্রাগলভ্য বি. প্রগল্ভতা (‘দুর্নিবার পতাকার প্রাগল্ ভ্য কেবল’: সু. দ.)।
প্রগতি
প্রগতি [ pragati ] বি. 1 জ্ঞানে বা কর্মে অগ্রগতি, উন্নতি; 2 ক্রমোন্নতি; 3 (গণি.) নিয়মিতভাবে ক্রমবর্ধমান সংখ্যা শ্রেণি, progression (বি. প.)। [সং. প্র + গতি]। প্রগতিপন্থী (-ন্হিন্), প্রগতিবাদী (-দিন্) বিণ. প্রগতিকামী, উন্নতিকামী। প্রগতিশীল বিণ. উন্নতিশীল; উন্নতি বা অগ্রগতি করতে চায় বা করছে এমন।