প প্রগাঢ় প্রগাঢ় [ pragāḍh় ] বিণ. অত্যন্ত গভীর (প্রগাঢ় বন্ধুত্ব, প্রগাঢ় পাণ্ডিত্য)। [সং. প্র + গাঢ়]। বি. প্রগাঢ়তা।
প প্রখর প্রখর [ prakhara ] বিণ. 1 অতিশয় তীক্ষ্ণ বা ধারালো (প্রখর খ়ড্গ); 2 তীব্র, কড়া (প্রখর রৌদ্র, প্রখর তেজ)। [সং. প্র + খর]। বি. প্রখরতা, প্রখরত্ব। স্ত্রী. প্রখরা।
প প্রক্ষিপ্ত প্রক্ষিপ্ত বিণ. নিক্ষিপ্ত; অন্তরে স্হাপিত; বিন্যস্ত; রচনার মধ্যে লেখক ভিন্ন অন্য কারও দ্বারা সন্নিবেশিত, interpolated (প্রক্ষিপ্ত শ্লোক)।