প্রচারমাধ্যম
প্রচারমাধ্যম বি. যার মাধ্যমে প্রচার করা হয়, প্রচারযন্ত্র, গণমাধ্যম-অর্থাত্ রেডিয়ো, সংবাদপত্র, টেলিভিশন ইত্যাদি।
প্রচার
প্রচার [ pracāra ] বি. 1 প্রচলন; 2 সকলের অবগতির জন্য সবিশেষ বিজ্ঞপ্তি (ধর্মপ্রচার, সংবাদপ্রচার); 3 রটনা (কথাটাকে প্রচার করে বেড়িয়ো না); 4 প্রকাশ। [সং. প্র + √ চর্ + অ]। প্রচারক বিণ. প্রচারকারী। প্রচারণ, প্রচারণা বি. প্রচারের কাজ; প্রচার। প্রচারিত বিণ. প্রচার করা হয়েছে এমন। প্রচারপত্র বি. ইস্তাহার বা ঘোষণাপত্র। প্রচারমাধ্যম বি. যার মাধ্যমে প্রচার করা হয়, প্রচারযন্ত্র, গণমাধ্যম-অর্থাত্ রেডিয়ো, সংবাদপত্র, টেলিভিশন ইত্যাদি। প্রচারযন্ত্র বি. প্রচারমাধ্যম -এর অনুরূপ।