প্রজাপতি

প্রজাপতি বি. 1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ); 2 ব্রহ্মা; 3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ ও ভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র; 4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ।

প্রজাবতী

প্রজাবতী বিণ. সন্তানবতী। ☐ বি. ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ।

প্রজাবিলি

প্রজাবিলি বি. নির্দিষ্ট খাজনায় জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার অধিকারদানের বন্দোবস্ত।

প্রজাবৃদ্ধি

প্রজাবৃদ্ধি বি. বংশবৃদ্ধি; রাষ্ট্র দেশ প্রভৃতির জনসংখ্যাবৃদ্ধি।

প্রচলন

প্রচলন বি. প্রবর্তন, চালুকরণ; চলন; প্রচার (নতুন বেশভূষার প্রচলন, পাশ্চাত্য শিক্ষার প্রচলন)।

প্রচল

প্রচল [ pracala ] বি. প্রচলিত রীতি বা প্রথা, convention (বি. প.)। ☐ বিণ. প্রচলিত, চালু (প্রচল রীতি)। [সং. প্র + চল]। প্রচলন বি. প্রবর্তন, চালুকরণ; চলন; প্রচার (নতুন বেশভূষার প্রচলন, পাশ্চাত্য শিক্ষার প্রচলন)। প্রচলিত বিণ. প্রচলন করা হয়েছে এমন; প্রবর্তিত; চালু (প্রচলিত বিশ্বাস)।

প্রচয়

প্রচয় [ pracaẏa ] বি. 1 চয়ন; 2 সঞ্চয়; 3 রাশি; 4 বৃদ্ধি। [সং. প্র + √ চি + অ]।

প্রচ্ছদ

প্রচ্ছদ [ pracchada ] বি. 1 আবরণ, আচ্ছাদন; 2 বইয়ের মলাট। [সং. প্র + √ ছদ্ + ণিচ্ + অ]। প্রচ্ছদপট বি. 1 পরদা, screen; 2 আবরণ বা আচ্ছাদনের কাপড় বা কাগজ; 3 বইয়ের মলাট।