প্রজ্ঞা

প্রজ্ঞা [ prajñā ] বি. 1 উত্কৃষ্ট বোধশক্তি বা বুদ্ধি; 2 গভীর জ্ঞান, তত্ত্বজ্ঞান (প্রজ্ঞাবান)। [সং. প্র + √ জ্ঞা + অ + আ]। প্রজ্ঞাচক্ষু বি. জ্ঞানচক্ষু; তত্ত্বজ্ঞান উপলব্ধি করার শক্তি। প্রজ্ঞাত বিণ. বিশেষভাবে বিদিত বা অবগত; অতি প্রসিদ্ধ। প্রজ্ঞান বি. 1 বিশেষ জ্ঞান; 2 তত্ত্বজ্ঞান; 3 চিহ্ন, সংকেত। প্রজ্ঞাক বিণ. বিশেষভাবে প্রচারকারী। প্রজ্ঞাপন বি. বিশেষভাবে প্রচার। প্রজ্ঞাপারমিতা বি. 1 জ্ঞানের পরাকাষ্ঠা; 2 (বৌদ্ধমতে) জ্ঞানের দেবী; 3 জ্ঞানের পরিপূর্ণতা। প্রজ্ঞাবান (-বত্) বিণ. তত্ত্বজ্ঞানী; জ্ঞানী।

প্রচ্ছন্ন

প্রচ্ছন্ন [ pracchanna ] বিণ. 1 আবৃত; 2 গুপ্ত, লুক্কায়িত (প্রচ্ছন্ন প্রেম, প্রচ্ছন্ন শক্তি); 3 অপ্রকাশিত, অব্যক্ত (প্রচ্ছন্ন বেদনা)। [সং. প্র + √ ছদ্ + ণিচ্ + ত]। বি. প্রচ্ছন্নতা।

প্রচ্ছদপট

প্রচ্ছদপট বি. 1 পরদা, screen; 2 আবরণ বা আচ্ছাদনের কাপড় বা কাগজ; 3 বইয়ের মলাট।

প্রজাতন্ত্র

প্রজাতন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic.

প্রজাতন্ত্রী

প্রজাতান্ত্রিক, প্রজাতন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী।

প্রজাতান্ত্রিক

প্রজাতান্ত্রিক, প্রজাতন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী।