প্রতাপ

প্রতাপ [ pratāpa ] বি. 1 পরাক্রম (‘জগতে তুমি রাজা, অসীম প্রতাপে’: রবীন্দ্র); 2 প্রচণ্ড ক্ষমতা, তেজ; 3 প্রভাব, দাপট (হাওয়ার প্রতাপ); 4 উত্তাপ। [সং. প্র + তাপ]। প্রতাপশালী (-লিন্) বিণ. পরাক্রমযুক্ত। প্রতাপান্বিত বিণ. প্রতাপযুক্ত; পরাক্রমশালী; তেজস্বী। প্রতাপী (-পিন্) বিণ. প্রতাপসম্পন্ন।

প্রতর্ক্য

প্রতর্ক্য বিণ. বিচার বা অনুমানের বিষয়ীভূত; অনুমান বা সন্দেহের যোগ্য।

প্রতর্ক

প্রতর্ক [ pratarka ] বি. 1 সন্দেহ; 2 আন্দাজ, অনুমান; 3 বিচার, বিবেচনা। [সং. প্র + তর্ক]। প্রতর্ক্য বিণ. বিচার বা অনুমানের বিষয়ীভূত; অনুমান বা সন্দেহের যোগ্য।

প্রতরণ

প্রতর, প্রতরণ [ pratara, prataraṇa ] বি. তরণ, পার হওয়া। [সং. প্র + তর, তরণ]।

প্রতর

প্রতর, প্রতরণ [ pratara, prataraṇa ] বি. তরণ, পার হওয়া। [সং. প্র + তর, তরণ]।

প্রণোদিত

প্রণোদিত বিণ. প্রণোদন বা প্রেরণা দেওয়া হয়েছে এমন (তার দ্বারা প্রণোদিত হয়ে একাজ করেছে, স্বতঃপ্রণোদিত)।