প্রতিকার
প্রতিকার [ prati-kāra ] বি. 1 প্রতিবিধান (দারিদ্রের প্রতিকার); 2 নিবারণ (অন্যায়ের প্রতিকার, রোগের প্রতিকার); 3 প্রতিশোধ; 4 দমন। [সং. প্রতি + √ কৃ + অ]। প্রতিকরণীয়, প্রতিকার্য বিণ. প্রতিকার করা উচিত বা সম্ভব এমন। প্রতিকর্তা (-তৃ) বিণ. বি. প্রতিকারকারী; প্রতিফলদানকারী। প্রতিকৃত বিণ. 1 প্রতিকার করা হয়েছে এমন; 2 উপশমিত; 3 দমিত।
প্রতি
প্রতি [ prati ] (উপসর্গ বা অনুসর্গরূপে ব্যবহৃত) 1 উপর, সম্বন্ধে, বিষয়ে (ফুলের প্রতি আকর্ষণ); 2 দিকে, অভিমুখে (আমার প্রতি দৃষ্টি দাও, শত্রুর প্রতি কটাক্ষ)। ☐ বিণ. 1 প্রত্যেক, সমস্ত (প্রতিক্ষণ); 2 পরিবর্ত (প্রতিনিধি); 3 পালটা (প্রতিহিংসা); 4 সমীপ (প্রতিবেশী); 5 বিপরীত (প্রতিবিধান); 6 বিরুদ্ধ (প্রতিমল্ল); 7 অনুরূপ, অবিকল (প্রতিমূর্তি); 8 স্বীকার (পরিগ্রহ); 9 সমান (প্রতিযোগিতা); 1০ অংশ (প্রতিজিহ্বা)। [সং. প্রথ্ + উতি]।