প্রতিগ্রাহ

প্রতিগ্রাহ [ prati-grāha ] বি. 1 স্বীকার; 2 দানগ্রহণ। [সং. প্রতি + √ গ্রহ্ + ণিচ্ + অ]। প্রতিগ্রাহিত বিণ. দান গ্রহণে সম্মত করা হয়েছে এমন। প্রতিগ্রাহী (-হিন্) বিণ. বি. দানগ্রহণকারী। প্রতিগ্রাহ্য বিণ. গ্রহণ বা স্বীকার করা উচিত এমন।

প্রতিগ্রহণীয়

প্রতিগ্রহণীয় বিণ. প্রতিগ্রহণের যোগ্য, প্রতিগ্রহণ করা উচিত এমন।

প্রতিগ্রহ

প্রতিগ্রহ [ prati-graha ] বি. 1 গ্রহণ (দানপ্রতিগ্রহ); 2 স্বীকার (ঋণপ্রতিগ্রহ); 3 অঙ্গীকার; 4 প্রদত্ত বা দেয় বস্তু; 5 (জ্যোতিষ.) প্রতিকূল বা বিরুদ্ধ গ্রহ। [সং. প্রতি + √ গ্রহ্ + অ]। প্রতিগ্রহণ বি. দানগ্রহণ; স্বীকার। প্রতিগ্রহণীয় বিণ. প্রতিগ্রহণের যোগ্য, প্রতিগ্রহণ করা উচিত এমন।

প্রতিক্ষণে

প্রতিক্ষণ, প্রতিক্ষণে [ prati-kṣaṇa, prati-kṣaṇē ] ক্রি-বিণ. প্রতি মুহূর্তে, সর্বদা, অনুক্ষণ। [সং. প্রতি + ক্ষণ, + বাং. এ]।

প্রতিক্ষণ

প্রতিক্ষণ, প্রতিক্ষণে [ prati-kṣaṇa, prati-kṣaṇē ] ক্রি-বিণ. প্রতি মুহূর্তে, সর্বদা, অনুক্ষণ। [সং. প্রতি + ক্ষণ, + বাং. এ]।

প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া [ pratikriẏā ] বি. 1 (ওষুধ খাদ্য শক্তি প্রভৃতি) প্রয়োগের ফলে যে ক্রিয়া আরম্ভ হয় (বিষের প্রতিক্রিয়া); 2 ক্রিয়ার পরিণাম (বিরুপ প্রতিক্রিয়া); 3 উত্তেজনার শেষে অবসাদ (ব্যর্থ আন্দোলনের প্রতিক্রিয়া); 4 বাইরের ঘটনায় মানসিক অবস্হার রূপান্তর (এই সংবাদে তার মনের প্রতিক্রিয়া লক্ষণীয়); 5 প্রগতিবিরুদ্ধ ক্রিয়া বা আচরম; 6 প্রতিবিধান। [সং. প্রতি + ক্রিয়া]। প্রতিক্রিয়াশীল বিণ. প্রগতিবিরুদ্ধ, reactionary.