প্রতিদ্বন্দ্বিতা

প্রতিদ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্বিতা [ prati-dbandba, prati-dbandbitā ] বি. 1 পরস্পরের দ্বন্দ্ব বা বিরোধ; 2 প্রতিযোগিতা; 3 অপরের সঙ্গে শক্তিপরীক্ষা বা অন্য কোনো গুণের সমকক্ষতার পরীক্ষা। প্রতিদ্বন্দী (-ন্দ্বিন্) বি. বিণ. বিপক্ষ, প্রতিযোগী। স্ত্রী. প্রতিদ্বন্দ্বিনী।

প্রতিজ্ঞাপত্র

প্রতিজ্ঞাপত্র বি. অঙ্গীকারপত্র, প্রতিজ্ঞার লিখিত দলিল, একরারনামা।

প্রতিজ্ঞাত্ব

প্রতিজ্ঞাত্ব বিণ. 1 সংকল্পিত; অঙ্গীকৃত; স্বীকৃত; 2 প্রস্তাবিত; 3 অবধারিত।

প্রতিজ্ঞ

প্রতিজ্ঞ (সচ. সমাসের পরপদে) বিণ. প্রতিজ্ঞাযুক্ত (দৃঢ়প্রতিজ্ঞা)।

প্রতিজ্ঞা

প্রতিজ্ঞা [ pratijñā ] বি. 1 সংকল্প, দৃঢ় পণ; 2 শপথ, অঙ্গীকার; 3 (জ্যামি.) প্রতিপাদ্য, সম্পাদ্য বা উপপাদ্য বিষয়। [সং. প্রতি + √ জ্ঞা + অ]। প্রতিজ্ঞ (সচ. সমাসের পরপদে) বিণ. প্রতিজ্ঞাযুক্ত (দৃঢ়প্রতিজ্ঞা)। প্রতিজ্ঞাত্ব বিণ. 1 সংকল্পিত; অঙ্গীকৃত; স্বীকৃত; 2 প্রস্তাবিত; 3 অবধারিত। প্রতিজ্ঞাপত্র বি. অঙ্গীকারপত্র, প্রতিজ্ঞার লিখিত দলিল, একরারনামা। প্রতিজ্ঞে.য় বিণ. শপথ বা অঙ্গীকারের যোগ্য বা বিষয়ীভূত।

প্রতিঘাতী

প্রতিঘাতী (-তিন্) বিণ. সংহারকারী, বধকারী। স্ত্রী. প্রতিঘাতিনী।

প্রতিঘাত

প্রতিঘাত [ prati-ghāta ] বি. আঘাতের বদলে আঘাত, পালটা আঘাত (ঘাত-প্রতিঘাত)। [সং. প্রতি + √ হন্ + অ]। প্রতিঘাতন বি. বধ, সংহার, হত্যা। প্রতিঘাতী (-তিন্) বিণ. সংহারকারী, বধকারী। স্ত্রী. প্রতিঘাতিনী।