প্রতিনিবৃত্তি

প্রতিনিবৃত্তি, প্রতিনিবর্তন বি. 1 প্রত্যাবর্তন, প্রত্যাগমন; 2 ক্ষান্তি, নিরস্ত হওয়া।

প্রতিনিবৃত্ত

প্রতিনিবৃত্ত [ prati-nibṛtta ] বিণ. 1 ক্ষান্ত হয়েছে এমন, নিরস্ত (বহু কষ্টে ক্রুদ্ধ লোকটিকে প্রতিনিবৃত্ত করা গেল); 2 ফিরে এসেছে বা ঘুরে এসেছে এমন, প্রত্যাগত। [সং. প্রতি + নিবৃত্ত]। প্রতিনিবৃত্তি, প্রতিনিবর্তন বি. 1 প্রত্যাবর্তন, প্রত্যাগমন; 2 ক্ষান্তি, নিরস্ত হওয়া।

প্রতিনিধি

প্রতিনিধি [ prati-nidhi ] বি. 1 প্রতিভূ (ঈশ্বরের প্রতিনিধি); 2 কারও পরিবর্তে (কাজ করার জন্য) নিযুক্ত ব্যক্তি, জামিন; 3 বদলি, বদলি লোক; 4 অনুকল্প। [সং. প্রতি + নি + √ ধা + ই]। প্রতিনিধিত্ব বি. প্রতিনিধির পদ কাজ বা কার্যকাল।

প্রতিধ্বনিত

প্রতিধ্বনিত বিণ. প্রতিধ্বনি দ্বারা মুখরিত; (আল.) প্রচারিত (তাঁর বাণী দেশের সর্বত্র প্রতিধ্বনিত)।

প্রতিধ্বনি

প্রতিধ্বনি [ prati-dhbani ] বি. শব্দ আঘাত পেয়ে পুনরায় যে শব্দ সৃষ্টি করে (‘হাহা করে প্রতিধ্বনি নদীর তীরে তীরে’: রবীন্দ্র)। [সং. প্রতি + ধ্বনি]। প্রতিধ্বনিত বিণ. প্রতিধ্বনি দ্বারা মুখরিত; (আল.) প্রচারিত (তাঁর বাণী দেশের সর্বত্র প্রতিধ্বনিত)।

প্রতিদ্বন্দী

প্রতিদ্বন্দী (-ন্দ্বিন্) বি. বিণ. বিপক্ষ, প্রতিযোগী। স্ত্রী. প্রতিদ্বন্দ্বিনী।

প্রতিদ্বন্দ্ব

প্রতিদ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্বিতা [ prati-dbandba, prati-dbandbitā ] বি. 1 পরস্পরের দ্বন্দ্ব বা বিরোধ; 2 প্রতিযোগিতা; 3 অপরের সঙ্গে শক্তিপরীক্ষা বা অন্য কোনো গুণের সমকক্ষতার পরীক্ষা। প্রতিদ্বন্দী (-ন্দ্বিন্) বি. বিণ. বিপক্ষ, প্রতিযোগী। স্ত্রী. প্রতিদ্বন্দ্বিনী।

প্রতিজ্ঞেয়

প্রতিজ্ঞেয় বিণ. শপথ বা অঙ্গীকারের যোগ্য বা বিষয়ীভূত।