প্রতিপাদন
প্রতিপাদন [ prati-pādana ] বি. 1 যুক্তি বা প্রমাণের দ্বারা নির্ধারণ (তত্ত্বের অসারতা প্রতিপাদন করা); 2 মীমাংসা; 3 সম্পাদন। [সং. প্রতি + √ পদ্ + ণিচ্ + অন]। প্রতিপাদক বিণ. বি. প্রতিপাদনকারী। স্ত্রী. প্রতিপাদিকা। প্রতিপাদনীয়, প্রতিপাদ্য বিণ. প্রতিপাদনের যোগ্য বা বিষয়ীভূত; প্রমাণসাপেক্ষ (প্রতিপাদ্য বিষয়)। প্রতিপাদিত বিণ. প্রতিপাদন করা হয়েছে এমন।
প্রতিপালক
প্রতিপালক [ prati-pālaka ] বিণ. বি. প্রতিপালনকারী; রক্ষণাবেক্ষণকারী। [সং. প্রতি + পালক]। স্ত্রী. প্রতিপালিকা। প্রতিপালন বি. 1 পোষণ, লালন (সন্তান প্রতিপালন); 2 রক্ষণ (প্রতিশ্রুতি প্রতিপালন); 3 রক্ষণাবেক্ষণ (প্রজাদের প্রতিপালন); 4 মান্যকরণ (আজ্ঞা প্রতিপালন)। প্রতিপালনীয়, প্রতি-পাল্য বিণ. প্রতিপালনের যোগ্য, প্রতিপালন করতে হবে এমন। প্রতিপালিত বিণ. প্রতিপালন করা হয়েছে এমন। স্ত্রী. প্রতিপালিতা।