প্রতিবাদী

প্রতিবাদী (-দিন্) বিণ. বি. 1 বিরুদ্ধবাদী; 2 প্রতিপক্ষ; 3 বিবাদী; 4 আসামি। স্ত্রী. প্রতিবাদিনী।

প্রতিবাদ

প্রতিবাদ [ prati-bāda ] বি. 1 কোনো উক্তি খণ্ডনের জন্য প্রত্যুক্তি; 2 আপত্তিজ্ঞাপন (অন্যায়ের প্রতিবাদ করা); 3 বিরুদ্ধ উক্তি। [সং. প্রতি + √ বদ্ + অ]। প্রতিবাদী (-দিন্) বিণ. বি. 1 বিরুদ্ধবাদী; 2 প্রতিপক্ষ; 3 বিবাদী; 4 আসামি। স্ত্রী. প্রতিবাদিনী।

প্রতিবাত

প্রতিবাত [ prati-bāta ] বিণ. ক্রি-বিণ. বায়ুর প্রতিকূল বা প্রতিকূলে, যেদিক থেকে বায়ু বইছে সেই দিক বা দিকে। ☐ বি. প্রতিকূল বায়ু, উলটো দিক থেকে আগত বায়ু। [সং. প্রতি + বাত2]।

প্রতিবন্ধী

প্রতিবন্ধী (-ন্ধিন্) বিণ. বি. বাধাযুক্ত; বাধাজনক; দৈহিক শক্তির একান্ত অভাবের জন্য বা অঙ্গহানির জন্য যারা আশৈশব বাধাপ্রাপ্ত মূক বধির খঞ্জ ইত্যাদি।

প্রতিবন্ধকতা

প্রতিবন্ধকতা বি. 1 বাধাদান (কাজে প্রতিবন্ধকতা করা); 2 বাধা (কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা)।

প্রতিবন্ধক

প্রতিবন্ধক বিণ. বাধাজনক; পরিপন্হী। ☐ বি. বাধা, অন্তরায় (পদে পদে প্রতিবন্ধক)।

প্রতিবন্ধ

প্রতিবন্ধ [ prati-bandha ] বি. বাধা, ব্যাঘাত, বিঘ্ন, অন্তরায়। [সং. প্রতি + √ বন্ধ্ + অ]। প্রতিবন্ধক বিণ. বাধাজনক; পরিপন্হী। ☐ বি. বাধা, অন্তরায় (পদে পদে প্রতিবন্ধক)। প্রতিবন্ধকতা বি. 1 বাধাদান (কাজে প্রতিবন্ধকতা করা); 2 বাধা (কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা)। প্রতিবন্ধী (-ন্ধিন্) বিণ. বি. বাধাযুক্ত; বাধাজনক; দৈহিক শক্তির একান্ত অভাবের জন্য বা অঙ্গহানির জন্য যারা আশৈশব বাধাপ্রাপ্ত মূক বধির খঞ্জ ইত্যাদি।

প্রতিপ্রসূত

প্রতিপ্রসূত বিণ. 1 নতুন বিধির দ্বারা পূর্বনিষিদ্ধ বিধান পুনঃপ্রবর্তিত হয়েছে এমন; 2 পুনঃসম্ভাবিত।

প্রতিপ্রসব

প্রতিপ্রসব [ prati-prasaba ] বি. পূর্বনিষিদ্ধ বিধানের পূনঃপ্রবর্তন, নতুন বিধানের দ্বারা নিষিদ্ধ বিধির পুনঃপ্রবর্তন। [সং. প্রতি + প্র + √ সূ + অ]। প্রতিপ্রসূত বিণ. 1 নতুন বিধির দ্বারা পূর্বনিষিদ্ধ বিধান পুনঃপ্রবর্তিত হয়েছে এমন; 2 পুনঃসম্ভাবিত।