প প্রতিবিধান প্রতিবিধান [ prati-bidhāna ] বি. 1 প্রতিকার; 2 নিরাময় বা দূরীকরণের উপায় (রোগের প্রতিবিধান); 3 প্রতিশোধ। [সং. প্রতি + বিধান]। বিণ. প্রতিবিহিত।
প প্রতিবাসী প্রতিবাসী [ pati-bāsī ] (-সিন্) বিণ. বি. প্রতিবেশী, পড়শি, নিকটে বা কাছাকাছি বাসকারী। [সং. প্রতি + √ বস্ + ইন্]। স্ত্রী. প্রতিবাসিনী।
প প্রতিবোধন প্রতিবোধ, প্রতিবোধন [ pratibōdha, pratibōdhana ] বি. 1 বিকাশ; 2 জাগরণ; 3 বোধের উন্মেষ; 4 বুঝিয়ে বা জাগিয়ে দেওয়া। [সং. প্রতি + বোধ, বোধন]। বিণ. প্রতিবোধিত।
প প্রতিবোধ প্রতিবোধ, প্রতিবোধন [ pratibōdha, pratibōdhana ] বি. 1 বিকাশ; 2 জাগরণ; 3 বোধের উন্মেষ; 4 বুঝিয়ে বা জাগিয়ে দেওয়া। [সং. প্রতি + বোধ, বোধন]। বিণ. প্রতিবোধিত।
প প্রতিবেশী প্রতিবেশী [ prati-bēśī ] (-শিন্) বিণ. বি. নিকটবর্তী স্হানে বাসকারী, কাছাকাছি বাসকারী, পড়শি। [সং. প্রতি + √ বিশ্ + ইন্]। স্ত্রী. প্রতিবেশিনী।