প্রতিশ্রুতি

প্রতিশ্রুতি [ prati-śruti ] বি. কথা দেওয়া; অঙ্গীকার, প্রতিজ্ঞা। [সং. প্রতি + √ শ্রু + তি]। প্রতিশ্রুত বিণ. অঙ্গীকৃত, প্রতিজ্ঞাবদ্ধ।

প্রতিশয়ন

প্রতিশয়, প্রতিশয়ন [ prati-śaẏa, prati-śaẏana ] বি. দেবমন্দিরে প্রত্যাদেশ কামনায় ধরনা বা হত্যা দেওয়া। [সং. প্রতি + √ শী + অ, অন]।

প্রতিশয়

প্রতিশয়, প্রতিশয়ন [ prati-śaẏa, prati-śaẏana ] বি. দেবমন্দিরে প্রত্যাদেশ কামনায় ধরনা বা হত্যা দেওয়া। [সং. প্রতি + √ শী + অ, অন]।

প্রতিলোম বিবাহ

প্রতিলোম বিবাহ — নিম্নবংশীয় পুরুষের সঙ্গে উচ্চবংশীয় কন্যার বিবাহ।

প্রতিযোগ

প্রতিযোগ [ prati-yōga ] বি. 1 শত্রুতা; 2 বিরোধ; 3 প্রতিদ্বন্দ্বিতা। [সং. প্রতি + যোগ]। প্রতিযোগিতা বি. 1 প্রতিদ্বন্দ্বিতা; 2 বিরোধিতা, বিপক্ষতা; 3 সমকক্ষতা। প্রতিযোগী (-গিন্) বিণ. বি. প্রতিদ্বন্দী; পরস্পর শক্তিপরীক্ষাকারী; বিপক্ষ, পতিপক্ষ; সমকক্ষ। স্ত্রী. প্রতিযোগিনী।

প্রতিভাশালী

প্রতিভাধর, প্রতিভাশালী বিণ. প্রতিভা আছে এমন, প্রতিভাযুক্ত, প্রতিভাসম্পন্ন।

প্রতিভাধর

প্রতিভাধর, প্রতিভাশালী বিণ. প্রতিভা আছে এমন, প্রতিভাযুক্ত, প্রতিভাসম্পন্ন।

প্রতিভা

প্রতিভা [ pratibhā ] বি. 1 স্বভাবজাত ও অসামান্য বুদ্ধি (কবিপ্রতিভা, বৈজ্ঞানিক প্রতিভা); 2 প্রত্যুত্পন্নমতিত্ব; 3 উদ্ভাবনী বুদ্ধি; 4 সৃজনশীল প্রজ্ঞা; 5 প্রভা, দীপ্তি। [সং. প্রতি + √ ভা + অ]। প্রতিভাধর, প্রতিভাশালী বিণ. প্রতিভা আছে এমন, প্রতিভাযুক্ত, প্রতিভাসম্পন্ন। প্রতিভাবান বিণ. প্রতিভাসম্পন্ন।