প্রতিলোম

প্রতিলোম [ prati-lōma ] বিণ. 1 বিপরীত, উলটো (‘প্রতিলোম অভিযানে লোকযাত্রী হবে অগ্রসর’: সু. দ.); 2 প্রতিকূল (প্রতিলোম আচরণ)। [সং. প্রতি + লোমন্ + অ]। প্রতিলোম বিবাহ — নিম্নবংশীয় পুরুষের সঙ্গে উচ্চবংশীয় কন্যার বিবাহ।

প্রতিলিপি

প্রতিলিপি [ pratilipi ] বি. রচনা ছবি প্রভৃতির যথাযথ নকল, copy. [সং. প্রতি + লিপি]।

প্রতিরোধী

প্রতিরোধক, প্রতিরোধী (-ধিন্) বিণ. প্রতিরোধকারী।

প্রতিরোধক

প্রতিরোধক, প্রতিরোধী (-ধিন্) বিণ. প্রতিরোধকারী।

প্রতিরোধিত

প্রতিরুদ্ধ, প্রতিরোধিত বিণ. প্রতিরোধ করা হয়েছে এমন; বাধাপ্রাপ্ত; নিবারিত।

প্রতিষেধক

প্রতিষেধক বিণ. প্রতিরোধ বা নিবারণ করে এমন, নিবারক (প্রতিষেধক টিকা)। ☐ বি. প্রতিষেধক পদার্থ।

প্রতিষেধ

প্রতিষেধ [ prati-ṣēdha ] বি. 1 নিষেধ; 2 নিবারণ (রোগ প্রতিষেধ); 3 ত্যাগ, বর্জন। [সং. প্রতি + √ সিধ্ + অ]। প্রতিষিদ্ধ বিণ. প্রতিষেধ করা হয়েছে এমন। প্রতিষেধক বিণ. প্রতিরোধ বা নিবারণ করে এমন, নিবারক (প্রতিষেধক টিকা)। ☐ বি. প্রতিষেধক পদার্থ। প্রতিষেধন বি. প্রতিষেধকরণ।