প্রতিষ্ঠান

প্রতিষ্ঠান বি. 1 সংস্হাপন; 2 বিশেষ উদ্দেশ্যে গঠিত সমিতি বা সংস্হা, institution (শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান); 3 অবস্হান; 4 প্রাচীন ভারতের নগরবিশেষ।

প্রতিষ্ঠাতা

প্রতিষ্ঠাতা (-তৃ) বিণ. বি. প্রতিষ্ঠাকারী। স্ত্রী. প্রতিষ্ঠাত্রী।

প্রতিষ্ঠা

প্রতিষ্ঠা [ pratiṣṭhā ] বি. 1 সংস্হাপন (বিদ্যালয় প্রতিষ্ঠা); 2 (ব্রতাদি) উদ্ যাপন ; 3 উত্সর্গ (বৃক্ষ প্রতিষ্ঠা); 4 অবস্হান, যাতে স্হিতি লাভ হয় (কুলপ্রতিষ্ঠা); 5 প্রতিপত্তি, খ্যাতি, গৌরব (সমাজে প্রতিষ্ঠা লাভ)। [সং. প্রতি + √ স্হা + অ + আ]। প্রতিষ্ঠাতা (-তৃ) বিণ. বি. প্রতিষ্ঠাকারী। স্ত্রী. প্রতিষ্ঠাত্রী। প্রতিষ্ঠান বি. 1 সংস্হাপন; 2 বিশেষ উদ্দেশ্যে গঠিত সমিতি বা সংস্হা, institution (শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান); 3 অবস্হান; 4 প্রাচীন ভারতের নগরবিশেষ। প্রতিষ্ঠাবান (-বত্) বিণ. বিখ্যাত; বিশেষ গৌরবসম্পন্ন (চিকিত্সাশাস্ত্রে দিশবিদেশে প্রতিষ্ঠাবান)। প্রতিষ্ঠিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছে এমন (মন্দির প্রতিষ্ঠিত হয়েছে); 2 প্রতিষ্ঠা লাভ করেছে এমন (পসার প্রতিষ্ঠিত); 3 বদ্ধমূল (প্রতিষ্ঠিত বিশ্বাস)।

প্রতিষ্টম্ভ

প্রতিষ্টম্ভ [ prati-ṣṭambha ] বি. 1 বাধা, প্রতিবন্ধ, আটকে দেওয়া (বাহু প্রতিষ্টম্ভ); 2 প্রতিরোধ। [সং. প্রতি + √ স্তম্ভ্ + অ]।

প্রতিসংহার

প্রতিসংহার [ prati-saṃhāra ] বি. 1 (অস্ত্রাদি) সংবরণ; 2 নিবর্তন; 3 ফিরিয়ে নেওয়া। [সং. প্রতি + সম্ + √ হৃ + অ]। প্রতিসংহৃত বিণ. ফিরিয়ে নেওয়া হয়েছে এমন।

প্রতিষ্ঠাপয়িতা

প্রতিষ্ঠাপয়িতা (-তৃ) বিণ. বি. প্রতিষ্ঠাকারী। স্ত্রী. প্রতিষ্ঠাপয়িত্রী।

প্রতিষ্ঠাপন

প্রতিষ্ঠাপন [ pratiṣṭhā-pana ] বি. 1 সংস্হাপন, প্রতিষ্ঠা; 2 উত্সর্গ; 3 অর্পণ। [সং. প্রতি + √ স্হা + ণিচ্ + অন]। প্রতিষ্ঠাপয়িতা (-তৃ) বিণ. বি. প্রতিষ্ঠাকারী। স্ত্রী. প্রতিষ্ঠাপয়িত্রী। প্রতিষ্ঠাপিত বিণ. প্রতিষ্ঠা করা হয়েছে এমন।