প্রতিস্পর্ধা
প্রতিস্পর্ধা [ prati-spardhā ] বি. প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা। [সং. প্রতি + স্পর্ধা]। প্রতিস্পর্ধী (-র্ধিন্) বিণ. 1 প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী; 2 সমকক্ষ।
প্রতিসন্ধান
প্রতিসন্ধান [ prati-sandhāna ] বি. 1 অনুসন্ধান, অন্বেষণ; 2 অনুচিন্তন, অবধান। [সং. প্রতি + সন্ধান]।
প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছে এমন (মন্দির প্রতিষ্ঠিত হয়েছে); 2 প্রতিষ্ঠা লাভ করেছে এমন (পসার প্রতিষ্ঠিত); 3 বদ্ধমূল (প্রতিষ্ঠিত বিশ্বাস)।
প্রতিষ্ঠাবান
প্রতিষ্ঠাবান (-বত্) বিণ. বিখ্যাত; বিশেষ গৌরবসম্পন্ন (চিকিত্সাশাস্ত্রে দিশবিদেশে প্রতিষ্ঠাবান)।