প্রতীক্ষা
প্রতীক্ষা [ pratīkṣā ] বি. 1 অপেক্ষা, সরুর (আর কতদিন তার প্রতীক্ষা করব?); 2 আশা, প্রত্যাশা; 3 সম্ভাবিত বিষয়ের জন্য অপেক্ষা (পরীক্ষার ফলপ্রকাশের প্রতীক্ষা)। ☐ ক্রি. (কাব্যে) প্রতীক্ষা করা (প্রতীক্ষির, প্রতীক্ষিয়া)। প্রতীক্ষমাণ বিণ. অপেক্ষাকারী; আশা বা প্রত্যাশা করছে এমন। স্ত্রী. প্রতীক্ষমাণ। প্রতীক্ষিত বিণ. (যার জন্য) প্রতীক্ষা করা হয়েছে এমন, অপেক্ষিত (দীর্ঘ প্রতীক্ষিত ঘটনা)। প্রতীক্ষ্য বিণ. 1 প্রতীক্ষার যোগ্য; 2 পূজ্য, আরাধ্য। প্রতীক্ষ্যমাণ বিণ. (যার জন্য) অপেক্ষা করা হচ্ছে এমন। স্ত্রী. প্রতীক্ষ্যমাণা।
প্রতীকীবাদ
প্রতীকতা, প্রতীকবাদ, প্রতীকীবাদ বি. সাহিত্যে, বিশেষত কাব্যে, সংকেত দ্বারা ভাবপ্রকাশের পদ্ধতি বা রীতি, symbolism.
প্রতীক
প্রতীক [ pratīka ] বি. 1 অবয়ব, অঙ্গ; 2 প্রতিমা; 3 চিহ্ন; 4 ঈশ্বর ইত্যাদি অকল্পনীয় বা বিরাট ব্যাপারের কল্পনার সহায়ক বস্তু বা রূপ, (প্রতীক-উপাসনা)। ☐ বিণ. প্রতিকূল। [সং. প্রতি + √ ই + ঈক]। প্রতীকতা, প্রতীকবাদ, প্রতীকী-বাদ বি. সাহিত্যে, বিশেষত কাব্যে, সংকেত দ্বারা ভাবপ্রকাশের পদ্ধতি বা রীতি, symbolism. প্রতীকী বিণ. 1 সংকেতময়, ইঙ্গিতময়; 2 সাংকেতিক, symbolic (‘ছাই হয়ে গেছে প্রতীকী স্বর্ণলঙ্কা’: সু. দ.)।