প্রতীক্ষ্য

প্রতীক্ষ্য বিণ. 1 প্রতীক্ষার যোগ্য; 2 পূজ্য, আরাধ্য।

প্রতীক্ষিত

প্রতীক্ষিত বিণ. (যার জন্য) প্রতীক্ষা করা হয়েছে এমন, অপেক্ষিত (দীর্ঘ প্রতীক্ষিত ঘটনা)।

প্রত্ন

প্রত্ন [ pratna ] বিণ. প্রাচীন, পুরাতন। [সং. প্র + ত্ন]। প্রত্নতত্ত্ব, প্রত্নবিদ্যা বি. প্রাচীনকালের মুদ্রা লিপি গ্রন্হ অট্টালিকার ভগ্নাবশেষ ইত্যাদি বিচারের দ্বারা সেকালের ইতিহাস উদ্ধার বা আবিষ্কার, পুরাতত্ত্ব। প্রত্নতত্ত্ববিদ, প্রত্নতত্ত্ববিত, প্রত্নতাত্ত্বিক বি. প্রত্নতত্ত্বে অভিজ্ঞ ব্যক্তি।

প্রতীহারী

প্রতীহার, প্রতীহারী [ pratī-hāra, pratī-hārī ] যথাক্রমে প্রতিহার ও প্রতিহারী -র বানানভেদ।

প্রতীহার

প্রতীহার, প্রতীহারী [ pratī-hāra, pratī-hārī ] যথাক্রমে প্রতিহার ও প্রতিহারী -র বানানভেদ।

প্রতীপ

প্রতীপ [ pratīpa ] বিণ. 1 (জ্যামি.) ঠিক বিপরীত দিকে অবস্হিত। ☐ বি. অর্থালংকারবিশেষ-এতে প্রসিদ্ধ উপমান-বস্তু উপমেয়রূপে কল্পিত হয়, কিংবা প্রসিদ্ধ উপমান-বস্তুর নিষ্ফলতা বর্ণিত হয় (যেমন, আজ বর্ষা গাঢ়তম, ‘নিবিড় কুন্তলময় মেঘ নামিয়াছে মম দুইটি তীরে’: রবীন্দ্র)। [সং. প্রতি + √ অপ্ + অ]।

প্রতীতি

প্রতীতি বি. 1 প্রত্যয়, বিশ্বাস (মনে এই প্রতীতি জন্মেছে); 2 উপলব্ধি, জ্ঞান, বোধ; 3 ধারণা।

প্রতীত

প্রতীত [ pratīta ] বিণ. বিশ্বাস জন্মেছে এণন (অভ্রান্ত বলে প্রতীত)। [সং. প্রতি + √ ই + ত]। প্রতীতি বি. 1 প্রত্যয়, বিশ্বাস (মনে এই প্রতীতি জন্মেছে); 2 উপলব্ধি, জ্ঞান, বোধ; 3 ধারণা।

প্রতিহারী

প্রতিহারী (-রিন্) বি. দৌবারিক, দ্বাররক্ষী। স্ত্রী. প্রতিহারিণী।