প্রত্যভিবাদন

প্রত্যভিবাদন, প্রত্যভিবাদ [ pratyabhi-bādana, pratyabhi-bāda ] বি. অভিবাদনের জবাবে অভিবাদন, প্রতিনমস্কার। [সং. প্রতি + অভিবাদন, অভিবাদ]।

প্রত্যাদেশ

প্রত্যাদেশ [ pratyādēśa ] বি. 1 দৈবাদেশ, দৈববাণী; 2 পূর্বের আদেশ বাতিল করা; 3 প্রত্যাখ্যান; 4 নিরাকরণ, নিবারণ। [সং. প্রতি + আ + √ দিশ্ + অ]। প্রত্যাদিষ্ট বিণ. 1 প্রত্যাদেশপ্রাপ্ত; 2 প্রত্যাখ্যাত। প্রত্যাদেষ্টা (-ষ্টৃ) বিণ. প্রত্যাদেশ দানকারী

প্রত্যাগমন

প্রত্যাগমন বি. ফিরে আসা, প্রত্যাবর্তন, পুনরাগমন।

প্রত্যাগত

প্রত্যাগত [ pratyāgata ] বিণ. ফিরে এসেছে এমন, প্রত্যাবৃত্ত (বিদেশ প্রত্যাগত)। [সং. প্রতি + আগত]। প্রত্যাগমন বি. ফিরে আসা, প্রত্যাবর্তন, পুনরাগমন।

প্রত্যন্তপ্রদেশ

প্রত্যন্তপ্রদেশ বি. প্রান্ত বা সীমান্তের কাছে অবস্হিত প্রদেশ বা অঞ্চল।

প্রত্যন্ত

প্রত্যন্ত [ pratyanta ] বিণ. প্রান্তবর্তী (প্রত্যন্ত প্রদেশ); সীমান্তের সন্নিহিত (প্রত্যন্ত পল্লি)। ☐ বি. 1 সীমান্ত (নগরের প্রত্যন্তে বাসকারী); 2 (সং.) ম্লেচ্ছদেশ। [সং. প্রতি + অন্ত]। প্রত্যন্তপর্বত বি. বৃহত্ পর্বতের সন্নিহিত ক্ষুদ্র পর্বত; উপশৈল। প্রত্যন্তপ্রদেশ বি. প্রান্ত বা সীমান্তের কাছে অবস্হিত প্রদেশ বা অঞ্চল।

প্রত্যনীক

প্রত্যনীক [ patyanīka ] বিণ. শত্রুভাবাপন্ন, বিরুদ্ধ। ☐ বি. শত্রুসৈন্য। [সং. প্রতি + অনীক]।

প্রত্যক্ষ

প্রত্যক্ষ [ pratyakṣa ] বিণ. 1 ইন্দ্রিয়গোচর, সাক্ষাত্, দৃশ্য (প্রত্যক্ষদেবতা); 2 ব্যক্ত, স্পষ্ট (প্রত্যক্ষ প্রমাণ); 3 সরাসরি, অপরোক্ষ (প্রত্যক্ষ কর)। ☐ বি. 1 ইন্দ্রিয়লব্ধ জ্ঞান; 2 জ্ঞানদ্বারা উপলব্ধি, দর্শন (প্রত্যক্ষগোচর)। [সং. প্রতি (=সম্মুখে) + অক্ষ (=ইন্দ্রিয়, চক্ষু)]। প্রত্যক্ষ কর বি. জনসাধারণের কাছ থেকে যে-কর সরাসরি আদায় করা হয়। প্রত্যক্ষকারী (-রিন্) বিণ. প্রত্যক্ষ করছে এমন; নিজেই দেখেছে এমন। প্রত্যক্ষগোচর বিণ. স্পষ্ট, ব্যক্ত, প্রকটিত। প্রত্যক্ষজ্ঞান বি. চাক্ষুষ জ্ঞান, সরাসরি ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ জ্ঞান। প্রত্যক্ষতা বি. সরাসরিভাব, সোজাসুজিভাব, অপরোক্ষতা। প্রত্যক্ষদর্শন বি. সাক্ষাত্ দর্শন, স্বচক্ষে দেখা। প্রত্যক্ষদর্শী (-র্শিন্) বিণ. প্রত্যক্ষদর্শনকারী, যে স্বচক্ষে দেখছে বা দেখেছে। প্রত্যক্ষ প্রমাণ বি. দৃষ্টির বা ইন্দ্রিয়ের গোচরীভূত প্রমাণ; চাক্ষুষ...