প্রত্যাখ্যান

প্রত্যাখ্যান [ pratyākhyāna ] বি. 1 গ্রহণ বা স্বীকার না করা, অগ্রাহ্য করা, রাজি না হওয়া (প্রস্তাব প্রত্যাখ্যান করা); 2 উপেক্ষা, অনাদর; 3 পরিত্যাগ, পরিহার (আরামের জীবন প্রত্যাখ্যান করা)। [সং. প্রতি + আ + √ খ্যা + অন]। প্রত্যাখ্যাত বিণ. প্রত্যাখ্যান করা হয়েছে এমন। প্রত্যাখ্যেয় বিণ. প্রত্যাখ্যানের যোগ্য।

প্রত্যর্থী

প্রত্যর্থী [ pratyarthī ] (-র্থিন্) বি. 1 প্রতিবাদী; 2 আসামি; 3 বিপক্ষ; 4 শত্রু। [সং. প্রতি + অর্থ (প্রয়োজন) + ইন্]। বি. প্রত্যর্থিতা। স্ত্রী. প্রত্যর্থিনী।

প্রত্যয়ী

প্রত্যয়ী (-য়িন্) বিণ. বিশ্বাসকারী, বিশ্বাসী।

প্রত্যয়িত

প্রত্যয়িত বিণ. যার দ্বারা প্রত্যয়ন বা বিশ্বাস সৃষ্টি হয়, দায়িত্বশীল ব্যক্তির দ্বারা স্বাক্ষরযুক্ত, attested. প্রত্যয়িত নকল attested copy.

প্রত্যয়ন

প্রত্যয়ন বি. প্রতিপন্নকরণ, প্রতিষ্ঠা করা, (প্রমাণ হিসাবে) দাঁড় করানো।

প্রত্যয়

প্রত্যয় [ pratyaẏa ] বি. 1 বিশ্বাস (‘এই প্রত্যয়ের থেকে গভীর অগ্নির জন্ম হয়’: জী. দা.; দৃঢ় প্রত্যয়); স্হির ধারণা; 2 (ব্যাক.) শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়ে যে শব্দাংশ বিশেষ অর্থের নির্দেশ করে (তদ্ধিত প্রত্যয়, কৃত্ প্রত্যয়)। [সং. প্রতি + √ ই + অ]। প্রত্যয়ন বি. প্রতিপন্নকরণ, প্রতিষ্ঠা করা, (প্রমাণ হিসাবে) দাঁড় করানো। প্রত্যয়িত বিণ. যার দ্বারা প্রত্যয়ন বা বিশ্বাস সৃষ্টি হয়, দায়িত্বশীল ব্যক্তির দ্বারা স্বাক্ষরযুক্ত, attested. প্রত্যয়িত নকল attested copy. প্রত্যয়ী (-য়িন্) বিণ. বিশ্বাসকারী, বিশ্বাসী।

প্রত্যভিবাদ

প্রত্যভিবাদন, প্রত্যভিবাদ [ pratyabhi-bādana, pratyabhi-bāda ] বি. অভিবাদনের জবাবে অভিবাদন, প্রতিনমস্কার। [সং. প্রতি + অভিবাদন, অভিবাদ]।