প্রত্যাবৃত্ত

প্রত্যাবৃত্ত বিণ. ফিরে এসেছে এমন। স্ত্রী. প্রত্যাবৃত্তা।

প্রত্যাবৃত্তি

প্রত্যাবৃত্তি বি. 1 প্রত্যাবর্তন; 2 পশ্চাদ্গামিতা, পশ্চাদপসরণ, regression. (বি. প.)।

প্রত্যাবর্তন

প্রত্যাবর্তন [ pratyā-bartana ] বি. ফিরে আসা, প্রত্যাগমন। [সং. প্রতি + আবর্তন]। প্রত্যাবৃত্ত বিণ. ফিরে এসেছে এমন। স্ত্রী. প্রত্যাবৃত্তা। প্রত্যাবৃত্তি বি. 1 প্রত্যাবর্তন; 2 পশ্চাদ্গামিতা, পশ্চাদপসরণ, regression. (বি. প.)।

প্রত্যুদ্গত

প্রত্যুদ্গত বিণ. এগিয়ে গিয়ে অভ্যর্থনা করা হয়েছে এমন।

প্রত্যুদ্গমন

প্রত্যুদ্গমন, প্রত্যুদ্গম [ pratyud-gamana, pratyud-gama ] বি. আগন্তুককে অভ্যর্থনা করে আনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া; কিছুদূর অগ্রসর হয়ে অভ্যর্থনা। [সং. প্রতি + উদ্ + √ গম্ + অন, অ]। প্রত্যুদ্গত বিণ. এগিয়ে গিয়ে অভ্যর্থনা করা হয়েছে এমন।