প্রত্যুপকর্তা

প্রত্যুপকর্তা (-র্তৃ), প্রত্যুপকারী (-রিন্) বিণ. উপকারীর উপকারকারী।

প্রত্যুপকার

প্রত্যুপকার [ pratyupa-kāra ] বি. উপকারের বিনিময়ে উপকার, উপকারীর উপকার। [সং. প্রতি + উপকার]। প্রত্যুপকর্তা (-র্তৃ), প্রত্যুপকারী (-রিন্) বিণ. উপকারীর উপকারকারী। প্রত্যুপকৃত বিণ. প্রত্যুপকারপ্রাপ্ত।

প্রত্যুদ্গম

প্রত্যুদ্গমন, প্রত্যুদ্গম [ pratyud-gamana, pratyud-gama ] বি. আগন্তুককে অভ্যর্থনা করে আনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া; কিছুদূর অগ্রসর হয়ে অভ্যর্থনা। [সং. প্রতি + উদ্ + √ গম্ + অন, অ]। প্রত্যুদ্গত বিণ. এগিয়ে গিয়ে অভ্যর্থনা করা হয়েছে এমন।

প্রত্যুৎপন্নমতি

প্রত্যুৎপন্নমতি বি. উপস্হিতবুদ্ধি, প্রয়োজনের সঙ্গে সঙ্গে বুদ্ধির স্ফুরণ। ☐ বিণ. উপস্হিতবুদ্ধিযুক্ত।

প্রত্যুৎপন্ন

প্রত্যুৎপন্ন [ pratyut-panna ] বিণ. তত্ক্ষণাত্ উত্পন্ন বা জাত, সঙ্গে সঙ্গে উত্পন্ন, উপস্হিত। [সং. প্রতি + উত্পন্ন]। প্রত্যুৎপন্নমতি বি. উপস্হিতবুদ্ধি, প্রয়োজনের সঙ্গে সঙ্গে বুদ্ধির স্ফুরণ। ☐ বিণ. উপস্হিতবুদ্ধিযুক্ত। প্রত্যুৎপন্নমতিত্ব বি. উপস্হিতবুদ্ধি প্রয়োগের ক্ষমতা।

প্রত্যুত্থান

প্রত্যুত্থান [ pratyutthāna ] বি. আগন্তুকের সম্মানার্থে উঠে দাঁড়ানো। [সং. প্রতি + উত্থান]। প্রত্যুত্থিত বিণ. প্রত্যুত্থান করেছে এমন।

প্রত্যাহার

প্রত্যাহরণ, প্রত্যাহার [ pratyā-haraṇa, pratyā-hāra ] বি. 1 ফিরিয়ে নেওয়া (মন্তব্য প্রত্যাহার, ধর্মঘট প্রত্যাহার); 2 (দর্শ.) কাম্য বস্তু থেকে ইন্দ্রিয়বৃত্তির নিরোধ, ইন্দ্রিয়গুলিকে সবলে বিষয় থেকে আকর্ষণ। [সং. প্রতি + আ + √ হৃ + অন, অ]। প্রত্যাহৃত বিণ. প্রত্যাহার করা হয়েছে এমন।

প্রত্যাহরণ