প্রদায়ক

প্রদাতা (-তৃ), প্রদায়ক, প্রদায়ী (-য়িন্) বিণ. প্রদানকারী। স্ত্রী. প্রদাত্রী, প্রদায়িকা, প্রদায়িনী।

প্রদাতা

প্রদাতা (-তৃ), প্রদায়ক, প্রদায়ী (-য়িন্) বিণ. প্রদানকারী। স্ত্রী. প্রদাত্রী, প্রদায়িকা, প্রদায়িনী।

প্রদান

প্রদান [ pradāna ] বি. 1 সম্যক দান; 2 সমর্পণ; 3 বিতরণ। [সং. প্র + √ দা + অন]। প্রদাতা (-তৃ), প্রদায়ক, প্রদায়ী (-য়িন্) বিণ. প্রদানকারী। স্ত্রী. প্রদাত্রী, প্রদায়িকা, প্রদায়িনী।

প্রদর্শশালা

প্রদর্শশালা [ pradarśa-śālā ] বি. জাদুঘর, museum. [সং. প্র + √ দৃশ্ + অ + শালা]।

প্রথমত

প্রথমত (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রথমে, আগে; প্রধানত।

প্রথম

প্রথম [ prathama ] বিণ. 1 আদি, আদিম (প্রথম যুগ, প্রথম প্রাণের আবির্ভাব); 2 আরম্ভকালীন (প্রথমাবস্হা); 3 শ্রেষ্ঠ, প্রধান (প্রথম পুরস্কার); 4 জ্যেষ্ঠ (প্রথম সন্তান); 5 নতুন, নবীন, অভিনব (প্রথম যৌবন); 6 পয়লা, এক নম্বর (মাসের প্রথম দিন); 7 সর্বাগ্রবর্তী (প্রথম সারি); 8 সর্বোত্কৃষ্ট, সর্বোচ্চ (পরীক্ষায় প্রথম হওয়া)। [সং. √ প্রথ্ + অম]। স্ত্রী. প্রথমা। প্রথমত (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রথমে, আগে; প্রধানত। প্রথম-প্রথম ক্রি-বিণ. গোড়ার দিকে। প্রথমোক্ত বিণ. প্রথমে বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে এমন (প্রথমোক্ত পুস্তকটি)।

প্রথমোক্ত

প্রথমোক্ত বিণ. প্রথমে বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে এমন (প্রথমোক্ত পুস্তকটি)।

প্রত্যূষ

প্রত্যুষ, প্রত্যূষ [ pratyuṣa, pratyūṣa ] বি. সূর্যোদয়ের সময়, প্রভাত, উষা, ভোর। [সং. প্রতি + √ উষ্ + অ, √ ঊষ্ + অ]।

প্রত্যুষ

প্রত্যুষ, প্রত্যূষ [ pratyuṣa, pratyūṣa ] বি. সূর্যোদয়ের সময়, প্রভাত, উষা, ভোর। [সং. প্রতি + √ উষ্ + অ, √ ঊষ্ + অ]।