প্রদীপক

প্রদীপক বিণ. উজ্জ্বলকারী; উদ্দীপক; প্রকাশক।

প্রদীপ

প্রদীপ [ pradīpa ] বি. 1 দীপ বাতি (আঁধার ঘরের প্রদীপ); 2 আলো (নিষ্প্রদীপ রাত্রি); 3 আলোকস্বরূপ শ্রেষ্ঠ ব্যক্তি (কুরুকুলপ্রদীপ)। [সং. প্র + √ দীপ্ + অ]। প্রদীপক বিণ. উজ্জ্বলকারী; উদ্দীপক; প্রকাশক। প্রদীপন বি. উজ্জ্বলকরণ; উদ্দীপন; প্রকাশন। প্রদীপ্ত বিণ. প্রখররূপে উজ্জ্বল (প্রদীপ অগ্নি, প্রদীপ্ত তেজ)। প্রদীপ্তি বি. 1 প্রখর উজ্জ্বলতা (তীব্র আলোকের প্রদীপ্তিতে চোখ ধাঁধিয়ে গেল); 2 জ্বলন্ত অবস্হা।

প্রদায়িনী

প্রদায়িনী স্ত্রী. প্রদায়ী (-য়িন্)বিণ. প্রদানকারী।

প্রদ্যুতিত

প্রদ্যোতিত, প্রদ্যুতিত বিণ. 1 দীপ্তিযুক্ত, প্রদীপ্ত; 2 রশ্মিযুক্ত, কিরণময়; 3 উদ্ভাসিত, প্রকাশিত।

প্রদ্যোতিত

প্রদ্যোতিত, প্রদ্যুতিত বিণ. 1 দীপ্তিযুক্ত, প্রদীপ্ত; 2 রশ্মিযুক্ত, কিরণময়; 3 উদ্ভাসিত, প্রকাশিত।

প্রদ্যোত

প্রদ্যোত [ pradyōta ] বি. 1 দীপ্তি, আভা; 2 রশ্মি। [সং. প্র + √ দ্যুত্ + অ]। প্রদ্যোতিত, প্রদ্যুতিত বিণ. 1 দীপ্তিযুক্ত, প্রদীপ্ত; 2 রশ্মিযুক্ত, কিরণময়; 3 উদ্ভাসিত, প্রকাশিত।

প্রদোষালোক

প্রদোষালোক বি. সাঁঝের আলো, গোধূলির আলো, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার ঠিক আগের অস্পষ্ট আলো।