প্রবেশ
প্রবেশ [ prabēśa ] বি. 1 ভিতরে যাওয়া (প্রবেশপথ বন্ধ); 2 ভিতরে যাবার ক্ষমতা বা অধিকার (প্রবেশ নিষেধ)। [সং. প্র + √ বিশ্ + অ]। প্রবেশক বিণ. প্রবেশকারী। প্রবেশন বি. 1 প্রবেশ করা; ঢুকানো; 2 প্রবেশের প্রধান পথ। প্রবেশা ক্রি. (কাব্যে) প্রবেশ করা (প্রবেশিল)। প্রবেশিকা বিণ. (স্ত্রী.) প্রবেশকারিণী; যার দ্বারা প্রবেশ করা যায় (প্রবেশিকা পরীক্ষা)। ☐ বি. (স্ত্রী.) প্রাথমিক ও সহায়ক বই (ব্যাকরণ প্রবেশিকা)। প্রবেশিত বিণ. ঢুকানো হয়েছে এমন, প্রবিষ্ট। প্রবেশ্য বিণ. প্রবেশযোগ্য। প্রবেষ্টা বিণ. প্রবেশকারী।